Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

করোনায় মৃত চিকিৎসকের শেষকৃত্যে বাধা, হাসপাতাল কর্মীদের মারধর

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার চেন্নাইয়ে বেসরকারি হাসপাতালে মারা যান এক নিউরোসার্জেন। ৫৫ বছর বয়সী ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে চেন্নাইয়ে সমাহিত করতে গিয়ে জনতার তীব্র বাধার মুখে পড়েন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মারধর করা হয়। হ

করোনায় মৃত চিকিৎসকের শেষকৃত্যে বাধা, হাসপাতাল কর্মীদের মারধর

শেষ আপডেট: 20 April 2020 12:51

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার চেন্নাইয়ে বেসরকারি হাসপাতালে মারা যান এক নিউরোসার্জেন। ৫৫ বছর বয়সী ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে চেন্নাইয়ে সমাহিত করতে গিয়ে জনতার তীব্র বাধার মুখে পড়েন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মারধর করা হয়। হাসপাতাল কর্মীরা প্রথমে চিকিৎসকের দেহটি কিলপাউকে টি পি চাত্রম বেরিয়াল গ্রাউন্ডে নিয়ে যান। স্থানীয় লোকেরা তাঁদের বাধা দিয়ে বলেন, সেখানে ওই দেহ সমাহিত করলে করোনাভাইরাস ছড়াতে পারে। হাসপাতালকর্মীরা তখন দেহটি নিয়ে যান আন্না নগরে ভেলানগাড়ু বেরিয়াল গ্রাউন্ডে। তখন বেলা ১২ টা বেজে ১৫ মিনিট। করোনায় মৃতকে সমাহিত করতে আনা হয়েছে শুনে সমাধিক্ষেত্রের কাছে অবস্থিত এক আবাসন থেকে বাসিন্দারা বেরিয়ে আসেন। হাসপাতাল কর্মীদের সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। পরে জনা ৫০ লোক হাসপাতাল কর্মীদের আক্রমণ করে। অ্যাম্বুলেন্সের কাচ ভেঙে দেয়। অ্যাম্বুলেন্সের চালক ও এক স্বাস্থ্যকর্মী মাথায় আঘাত পান। দুপুর একটা নাগাদ মৃতের কয়েকজন ডাক্তার বন্ধু ও পুলিশ এসে দেহটি ভেলানগাড়ু বেরিয়াল গ্রাউন্ডেই সমাহিত করেন। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক এন রবিশংকর এই ঘটনার নিন্দা করে বলেন, তাঁদের রাজ্যে তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। খুবই লজ্জাজনক ব্যাপার। এক ব্যক্তিকে সম্মানের সঙ্গে সমাহিত করার অধিকার কেড়ে নিতে চাইছে উন্মত্ত জনতা। আন্না নগর পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্মীদের ওপরে আক্রমণ ও অ্যাম্বুলেন্সে ভাঙচুরের জন্য ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রবিবার বেঙ্গালুরুতে উত্তেজিত জনতা তাড়া করে স্বাস্থ্যকর্মীদের। শহরের একটি অঞ্চলের ৫৮ জন বাসিন্দা তিনজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরা ৩৩ জনকে কোয়ারান্টাইন সেন্টারে যেতে রাজি করান। এরপরেই প্রায় ২০০ লোক তাঁদের তাড়া করে। তাঁরা সেই ৩৩ জনকে ফেলে পালিয়ে আসেন। ওই ঘটনার পরে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মারপিট ও খুনের চেষ্টার অভিযোগ করেছে পুলিশ। সরকারি সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গালুরুর পাদারায়নপুরা অঞ্চলের তিন বাসিন্দা দিল্লিতে তবলিগি জামাতের সভায় গিয়েছিলেন। তাঁদের পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরপর ওই এলাকা সিল করে দেয় পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটায় স্বাস্থ্যকর্মীদের টিম পৌঁছায় ওই এলাকায়। তখন স্থানীয় মানুষজন এলাকা সিল করে দেওয়ার জন্য যে টিনের ব্যারিকেড দেওয়া হয়েছিল, তা সরিয়ে দিচ্ছিলেন। স্বাস্থ্যকর্মীদের দেখে তাঁরা দাবি করেন, সেখানেই করোনা টেস্টের ব্যবস্থা করতে হবে। তার পরেই অশান্তি শুরু হয়। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা টুইট করে বলেছেন, “কোভিডের বিরুদ্ধে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের কেউ আক্রমণ করলে আমরা সহ্য করব না। পুলিশ কমিশনারকে বলা হয়েছে, আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।” কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও ওই ঘটনার নিন্দা করে টুইট করেছেন।

```