Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

রানির মৃত্যুর পর চার্লসই এখন ব্রিটেনের রাজা!

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যু (death) হতেই রাজতন্ত্রে নতুন রাজা হলেন এতদিনের যুবরাজ তথা প্রিন্স চার্লস (Charles)। ৯৬ বছর বয়স হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। ব্রিটেনের রাজ

রানির মৃত্যুর পর চার্লসই এখন ব্রিটেনের রাজা!

শেষ আপডেট: 8 September 2022 18:47

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যু (death) হতেই রাজতন্ত্রে নতুন রাজা হলেন এতদিনের যুবরাজ তথা প্রিন্স চার্লস (Charles)।

৯৬ বছর বয়স হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। ব্রিটেনের রাজতন্ত্রে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ছিলেন রাজ সিংহাসনে। মাত্র ২৬ বছর বয়সে রানি হয়েছিলেন তিনি। আর চার্লস রাজা হচ্ছেন ৭৩ বছর বয়সে।

Charles

ব্রিটেনের সিংহাসনে আনুষ্ঠানিক ভাবে চার্লসের অভিষেক সুপ্রাচীন রীতি ও প্রথা মেনেই হবে। কিন্তু রাজ পরিবারের নিয়ম হল, সিংহাসন শূন্য থাকবে না। তাই প্রটোকল অনুযায়ী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হতেই চার্লস এখন রাজা বলে বিবেচিত হবে।

https://twitter.com/RoyalFamily/status/1567936934290329608?s=20&t=IchkESogmBHsAcmyounVkA

বার্ধক্যজনিত কারণে ব্রিটেনের রানির শরীর অনেক দিন ধরেই ভাল যাচ্ছিল না। দুদিন আগে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। তাঁর সঙ্গে সেদিন ছবিতে রানিকে হাসতে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু দুর্বলও দেখাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধেয় বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয় যে, 'রানির শরীরের অবস্থা উদ্বেগজনক। তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। পরিবারের সবাইকে প্রাসাদে চলে আসতে বলা হয়েছে। তাঁদের বলা হয়েছে, রানির পাশে থাকতে।'

বাকিংহাম প্যালেসের এই বিবৃতিতেই ইঙ্গিত স্পষ্ট ছিল অনেকে মনে করেন। ব্রিটেন জুড়ে তখনই উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে। তার পর ভারতীয় সময় রাত ১১ টা নাগাদ জানা যায় রানি প্রয়াত হয়েছেন।

মহারানি প্রয়াত, এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর

রানির দুই ছেলে ও মেয়ে যুবরাজ চার্লস, যুবরানি অ্যানি ও যুবরাজ অ্যান্ড্রু এদিন বিকেলেই বালমোরালে স্কটিশ হাইল্যান্ড রিট্রিটে পৌঁছন। সেখানে চলে আসেন চার্লসের দুই ছেলে যুবরাজ উইলিয়াম ও হ্যারি। তবে মহারানির শেষকৃত্য কবে কোথায় হবে তা এখনও প্রাসাদের তরফে জানানো হয়নি। সম্ভবত কাল সকালে তা জানানো হবে।


```