Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিয়োগ মামলার চার্জ গঠন হল না, ইডির ভুমিকায় ক্ষুব্ধ আদালত, পার্থর জামিনের কাঁটা জামাই

একই সঙ্গে আদালত এও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

নিয়োগ মামলার চার্জ গঠন হল না, ইডির ভুমিকায় ক্ষুব্ধ আদালত, পার্থর জামিনের কাঁটা জামাই

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 18 December 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল, বুধবার নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হবে। কিন্তু তা না হওয়ায় এদিন ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল আদালত। আদালতের কথায়, ' ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না'।

ক্ষুব্ধ বিচারককে এও বলতে শোনা যায়, 'হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগেই ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না!" একই সঙ্গে আদালত এও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

ইডির বিশেষ আদালতে চলেছে নিয়োগ মামলার শুনানি। এদিন চার্জ গঠনের কথা ছিল। নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন একাধিক অভিযুক্ত। এদিন আদালতে তাঁদের অনেকেই উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। 

বস্তুত, জামিনে মুক্তদের সময়ে নোটিস না দেওয়া নিয়ে এদিন ইডির ভূমিকারও তীব্র সমালোচনা করেন বিচারক। আদালতে তিনি বলেন, ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রত্যেককে মামলার কপি দিতে পারেনি। অনেকেই মামলায় জামিন পেয়ে গিয়েছে। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। এরপরই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া এদিন স্থগিত করে দেন বিচারক।

আদালত সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর দুপুর ২ টোয় পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক শুভেন্দু সাহা। ওই দিনই মামলার চার্জ গঠন হতে পারে। এদিন ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা। মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৫৪ জন।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রীর জামাইয়েরও। আদালত সূত্রের খবর, তিনি বিদেশে রয়েছেন। ফলে তিনি আদালতে উপস্থিত না হলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলেই থাকতে হবে বলে এদিন স্পষ্ট করেছেন বিচারক।


```