Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ডানকুনিতে বিজেপির মিছিলে ধুন্ধুমার! অবরুদ্ধ জাতীয় সড়ক

বিজেপির বাইক র‍্যালি আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডানকুনির জাতীয় সড়ক। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। 

ডানকুনিতে বিজেপির মিছিলে ধুন্ধুমার! অবরুদ্ধ জাতীয় সড়ক

শেষ আপডেট: 7 January 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপির বাইক র‍্যালি আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডানকুনির জাতীয় সড়ক। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। 

একাধিক দুর্নীতি বিরুদ্ধে সরব হতে ব্রিগেডে সমাবেশ ডেকেছে ডিওয়াইএফআই। একই ইস্যুতে এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডানকুনির চৌমাথা থেকে একটি বাইক র‍্যালি বের করে বিজেপি। মাঝ রাস্তায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। 

ডানকুনির টিএন মুখার্জী রোডের কাছে বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিক্যাড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কেও দেখা যায়। পুলিশের সঙ্গে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে বচসাও হয় তাঁদের। পরে অবশ্য গায়ের জোরে ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যান বিজেপির কর্মী সমর্থকরা। 

এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''সংকল্প যাত্রায় বেরিয়ে ছিলাম। আমরা পুলিশকে জানালেও তারা বলেছে এই বাইক মিছিল করতে পারবেন না। তাই আমরা দাবি জানিয়েছিলাম, এক কিলোমিটার হেঁটে আমাদের মিছিল করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলেছিল। পরে আমাদের চাপে সেটা মেনে নয় তাঁরা।'' 

এরপরেই সুকান্তবাবুর অভিযোগ, তাঁরা মিছিল নিয়ে এগিয়ে গেলে তাঁদের কর্মীদের উপর বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ। এই ধরণের আচরণ তাঁরা মেনে নেবেন না। 

পুলিশ জানিয়েছে, বিজেপিকে মিছিল করার জন্য অনুমতি দেওয়া হয়নি। তাই মিছিল শুরু হল তাদের রাস্তা আটকানো হয়েছে। 


```