Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সীতারাম ত্রিপুরায় বদলের মুড দেখছেন, বাংলাতেও দেখেছিলেন একুশে

দ্য ওয়াল ব্যুরো: এক মাস আগে জোটের আহ্বান জানিয়েছিলেন তিনি। এক মাসের মাথায় সেই তিনিই মানুষের উচ্ছ্বাস দেখে বুঝে ফেললেন, বদলের মুড তৈরি হয়ে গিয়েছে ত্রিপুরায় (Tripura)। তিনি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)।

সীতারাম ত্রিপুরায় বদলের মুড দেখছেন, বাংলাতেও দেখেছিলেন একুশে

শেষ আপডেট: 10 February 2023 14:48

দ্য ওয়াল ব্যুরো: এক মাস আগে জোটের আহ্বান জানিয়েছিলেন তিনি। এক মাসের মাথায় সেই তিনিই মানুষের উচ্ছ্বাস দেখে বুঝে ফেললেন, বদলের মুড তৈরি হয়ে গিয়েছে ত্রিপুরায় (Tripura)। তিনি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)।

গত ১০ জানুয়ারি সিপিএমের ত্রিপুরা দফতরে বসে রাজ্য কমিটির বৈঠকের নির্যাস সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন সীতারাম। আহ্বান জানিয়েছিলেন, কংগ্রেস ও তিপ্রা মথার সঙ্গে জোট করে ভোট লড়ার। কংগ্রেসের সঙ্গে সিপিএমের আসন সমঝোতা হলেও, মথার সঙ্গে হয়নি। শুক্রবার ১০ ফেব্রুয়ারি ফের সেই সীতারাম ওই সিপিএম পার্টি অফিসে বসেই বললেন, ‘ত্রিপুরার মানুষ পরিবর্তন করার জন্য মুখিয়ে রয়েছেন।’

তাঁকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, ত্রিপুরায় যদি ত্রিশঙ্কু পরিস্থিতি হয় অর্থাৎ সরকার হাং হয়ে যায় তাহলে সিপিএম তথা বামপন্থীরা কী করবে? জবাবে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রিপুরায় ত্রিশঙ্কু হওয়ার কোনও সম্ভাবনা নেই। মানুষের মধ্যে বদলের মুড দেখা যাচ্ছে। আর সেটাই হবে।’

এখন প্রশ্ন হল, সীতারাম কি সত্যি সত্যি মানুষের মুড বুঝতে পারেন? অতীতের অভিজ্ঞতা কী বলছে?

তাকানো যাক দু’বছর আগে বাংলার বিধানসভা নির্বাচনের দিকে। সেই ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে জুড়ে গিয়েছিল আইএসএফ। তাদের আবার গালভরা নামও ছিল—সংযুক্ত মোর্চা। তারা সমাবেশ ডেকেছিল ব্রিগেডে। সেই ব্রিগেডে দাঁড়িয়ে সীতারাম হঠাৎ করেই বাংলার ত্রিশঙ্কু পরিস্থিতির অবতারণা করেছিলেন।

সেই সভায় সীতারামকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি যখন দিল্লি থেকে কলকাতায় আসছিলাম, আমায় অনেকে জিজ্ঞেস করছিলেন, বাংলায় ত্রিশঙ্কু হলে কী করবেন আপনারা? আমি তাঁদের বলি, এটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞেস করুন। কারণ ত্রিশঙ্কু হলে উনি আবার বিজেপির হাত ধরে নিতে পারেন।’ তারপরেই সীতারাম ব্রিগেডের ভিড় দেখে এমন আবেগাপ্লুত হয়ে যান যে পোডিয়ামে দাঁড়িয়ে বলেন, ‘বাংলায় ত্রিশঙ্কু হওয়ার কোনও সুযোগ নেই। মাঠের মেজাজ বলে দিচ্ছে সরকার গড়বে সংযুক্ত মোর্চা।’

বাংলায় কী হয়েছিল সবার জানা। স্বাধীনতার পর এই প্রথম বাংলার বিধানসভা বাম-কংগ্রেসহীন। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ যখন জেল খাটছেন তখন দেখা গেল সীতারাম ত্রিপুরায় বদলের মুড দেখে ফেলেছেন।

পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, একটা রাজ্যে অনুমান মেলেনি মানে অন্য রাজ্যে মিলবে না এমন কোনও কথা নেই। তাছাড়া বিজেপি যে কিছুটা চাপে রয়েছে তা বোঝা যাচ্ছে তাঁদের নেতাদের অনেক কথাতেই। পাঁচ বছর সরকার চালানো দল তো নিজেদের কাজ দিয়ে ভোট প্রচার করবে। কিন্তু ত্রিপুরায় দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা সিপিএম, কংগ্রেস ও মথাকে আক্রমণ করতেই ব্যস্ত। তাঁদের এও বক্তব্য, সব দলের সেনাপতিই ভোটের আগে জয়ের কথা বলবেন সেটাই স্বাভাবিক। সেদিক থেকে দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে সীতারাম ব্যতিক্রমী কোনও কথা বলেননি।

সীতারামের এই কথার প্রতিক্রিয়ায় ত্রিপুরা বিজেপির এক মুখপাত্র বলেন, ‘সীতারাম ইয়েচুরি এখন যদি দিবাস্বপ্ন দেখেন তাহলে আমরা কী করতে পারি। ২ মার্চ সীতারাম ইয়েচুরি যেন একটা সাংবাদিক সম্মেলন করে বলে দেন, তিনি মুড বুঝতে পারেননি।’

জ্যোতি বসুর সাতগাছিয়া হয়ে উঠতে পারে মানিকের ধনপুর, মোদীর মন্ত্রী কি সোনালি হতে পারবেন!


```