Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বঞ্চনার প্রতিবাদে সরব চন্দ্রিমা, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও টাকা দেওয়া হচ্ছে না

শনিবার সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে প্রাক বাজেট বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বঞ্চনার প্রতিবাদে সরব চন্দ্রিমা, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও টাকা দেওয়া হচ্ছে না

চন্দ্রিমা ভট্টাচার্য এবং নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 23 June 2024 08:04

দ্য ওয়াল ব্য়ুরো: ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া পাওনার দাবিতে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

আগামী জুলাইয়ে সংসদের বাদল অধিবেশনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এ ব্যাপারে শনিবার সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে প্রাক বাজেট বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে সরব হন চন্দ্রিমা। 

পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে চন্দ্রিমা বলেন, ১০০ দিনের প্রকল্পে কাজ করানোর পরেও ৬৯ লক্ষ শ্রমিকের মজুরির টাকা ২০২১ সাল  থেকে আটকে রাখা হয়েছে। আবাস যোজনায় ১১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দিলেও এখনও সেই টাকা দেওয়া হয়নি। একইভাবে সর্বশিক্ষা অভিযান, খাদ্য সুরক্ষা প্রকল্পের টাকাও আটকে রাখা হয়েছে।

এমনকী  প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও রাজ্যের ১ লক্ষ ৭১ হাজার ৬৮৮ কোটি টাকা বকেয়া রয়েছে বলে বৈঠকে জানান রাজ্যের অর্থমন্ত্রী। চন্দ্রিমার অভিযোগ, "ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও পরবর্তী কিস্তির টাকা দেওয়া হচ্ছে না।" স্বাস্থ্যখাতেও রাজ্যের  বকেয়ার পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকা। অবিলম্বে বকেয়া মেটানোর দাবি জানান চন্দ্রিমা।

একই সঙ্গে কটাক্ষের সুরে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, "আমরা সিঙ্গল ইঞ্জিন সরকার। কিন্তু কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য নিজের মতো করে এগিয়ে চলেছে।" উদাহরণ হিসেবে চন্দ্রিমা জানান, ২০১১ সালে রাজ্যে জিএসডিপি ছিল ৪ লক্ষ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৭ লক্ষ কোটি টাকা। 

সূত্রের খবর, দ্রুত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


```