
শেষ আপডেট: 18 September 2019 18:30
বিক্রম কী ভাবে ল্যান্ড করতে পারে, তার সম্ভাব্য ইলাস্ট্রেশন দিয়েছিল ইসরো[/caption]
বিক্রমের অবস্থা যাই হোক না কেন, ভারতের চন্দ্রযাত্রা যে বিফল হয়নি সে কথা আগেই জানিয়েছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অভিযান যে কোনও মহাকাশ গবেষণার ইতিহাসেই একটা চ্যালেঞ্জ। ইসরো সেখানে ৯৫ শতাংশ সফল। ৫ শতাংশ ধোঁয়াশা রয়েছে শুধু ল্যান্ডারের পরিণতি নিয়ে। সেটা জানার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISTRAC) টিম। নাসা জানিয়েছে, ইসরোর পরবর্তী ঘোষণার আগেই ল্যান্ডারের কিছু সম্ভাব্য ইলাস্ট্রেশন সামনে আনতে পারে তারা। যেখানে ডায়াগ্রাম করে দেখানো হবে কী ভাবে বিক্রম হার্ড ল্যান্ড করতে পারে চাঁদের মাটিতে এবং তার জেরে বর্তমানে বিক্রমের অবস্থা ঠিক কেমন হতে পারে।
[caption id="attachment_143243" align="aligncenter" width="660"]
চন্দ্রযান ২-এর অরবিটার[/caption]
ইসরো জানিয়েছিল, অরবিটারের থার্মাল ইমেজে বিক্রমের অবস্থান সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গেছে। তবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। রেডিও যোগাযোগ তৈরির জন্য একটি অ্যান্টেনা বিক্রমের মাথায় বসানো ছিল উল্টানো গামলার মতো। যাতে সে কাজ করতে পারে ১৮০ ডিগ্রি ব্যাসার্ধে ঘুরে ঘুরে । অর্থাৎ অরবিটার যে প্রান্তেই থাকুক না কেন (মাথার উপরে হোক বা পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে)তার সঙ্গে ঠিক যোগাযোগ তৈরি হয়। কোনও কারণে যদি বিক্রম ‘হার্ড ল্যান্ড’ করে থাকে, তাহলে এই অ্যান্টেনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর বিয়ালালুতে ইসরোর ৩২ মিটারের ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা থেকে ক্রমাগত সিগন্যাল পাঠানো হচ্ছে বিক্রমকে। নাসার জেট প্রোপালসন ল্যাবোরেটরির (JPL-Jet Propulsion Laboratory) ৭০ মিটারের অ্যান্টেনা থেকেও রেডিও যোগাযোগের চেষ্টা চলছে। তবে সব আশাই ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-isros-chandrayaan-2-the-reasons-why-vikram-cant-soft-land-on-moons-south-pole-explains-astrophysicist-sandip-chakraborty/