Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিরোধীদের ফোনে আড়ি পাতছেন জগন, অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর, তদন্ত দাবি

দ্য ওয়াল ব্যুরো : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নামে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তেলুগু দেশম নেতা এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর অভিযোগ, অন্ধ্রে ওয়াইএসআর সরকার এখন বিরোধী নেতা, অ্যাডভোকেট, সাংবাদিক ও সমাজকর্

বিরোধীদের ফোনে আড়ি পাতছেন জগন, অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর, তদন্ত দাবি

শেষ আপডেট: 17 August 2020 10:14

দ্য ওয়াল ব্যুরো : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নামে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তেলুগু দেশম নেতা এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর অভিযোগ, অন্ধ্রে ওয়াইএসআর সরকার এখন বিরোধী নেতা, অ্যাডভোকেট, সাংবাদিক ও সমাজকর্মীদের ফোনে আড়ি পাতছে। চন্দ্রবাবুর দাবি, এব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত করাতে হবে। চন্দ্রবাবু চিঠিতে লিখেছেন, অন্ধ্রে শাসক দল ওয়াইএসআর কংগ্রেস ও কয়েকজন ব্যক্তিগতভাবে অনেকের ফোনে আড়ি পাতছেন। সেজন্য তাঁরা ব্যবহার করছেন উন্নতমানের যন্ত্রপাতি ও বেআইনি সফটওয়ার। সংবিধানের ১৯ ও ২১ নম্বর পরিচ্ছদে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে। ওয়াইএসআর কংগ্রেস বেআইনিভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সেজন্য তারা বিরোধীদের ভয় দেখাচ্ছে। ব্ল্যাকমেল করছে। এই ধরনের কার্যকলাপের ফলে রাজ্যে ধ্বংস হচ্ছে গোপনীয়তা রক্ষার অধিকার। চন্দ্রবাবুর দাবি, বিচার ব্যবস্থাকেও নিশানা বানাচ্ছেন জগন। তিনি লিখেছেন, ওয়াইএসআর কংগ্রেস আদালতে নানা বাধার মুখে পড়েছে। মনে হচ্ছে এবার তারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বিচারবিভাগকেও নিশানা বানিয়েছে। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, এভাবে ফোনে আড়ি পাতার প্রবণতা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তিনি লিখেছেন, "এই ধরনের অপরাধজনক কার্যকলাপ যদি বন্ধ না করা হয়, তাহলে তা দেশের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে বিরাট বিপদ হিসাবে দেখা দেবে।" চন্দ্রবাবুর অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেস ইতিমধ্যে ক্ষমতার অপব্যবহার করে নানা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিনিয়োগের ওপরে আঘাত আসছে। জনহিতকর নানা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো প্রশাসনই বেহাল হয়ে পড়েছে। কিছুদিন আগে ওয়াইএসআর কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক কে রঘুরাম কৃষ্ণম রাজু একই অভিযোগ করেছেন। নরসাপুরম কেন্দ্রের ওই বিধায়ক গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার কাছে ফোনে আড়ি পাতার অভিযোগ জানান। তিনি অনুরোধ করেন, জগন সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্তের নির্দেশ দিক। তিনি বলেন, তাঁর দু'টি ফোনেই আড়ি পাতছেন রাজ্য সরকারের গোয়েন্দারা। সোমবার প্রবীণ আইনজীবী শ্রবণ কুমার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে একটি লাঞ্চ মোশন পিটিশন দায়ের করে বলেন, জগন সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে তদন্তের আদেশ দেওয়া হোক। তিনি ফোনে আড়ি পাতার পক্ষে কয়েকটি 'প্রমাণ' দাখিল করেন। তাঁর আবেদনের ওপরে হাইকোর্টে শুনানি হবে মঙ্গলবার।

```