আগামী ২০ ও ২১ মার্চ ধাপে ধাপে এই স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে। দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট শাখাগুলির নথি, স্টেশনারি, আসবাবপত্র, কম্পিউটার, টিভি-সহ যাবতীয় সরকারি সামগ্রী চিহ্নিত করে স্থানান্তরের প্রস্তুতি নিতে।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 19 March 2026 16:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO) স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করা হল। পশ্চিমবঙ্গের সিইও অফিস বর্তমানে বামার লরি বিল্ডিং (Balmer Lawrie) থেকে শিপিং হাউসে (Shipping House) সরানো হচ্ছে জানানো হয়েছে।
আগামী ২০ ও ২১ মার্চ ধাপে ধাপে এই স্থানান্তরের কাজ শেষ করা হবে। দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট শাখাগুলির নথি, স্টেশনারি, আসবাবপত্র, কম্পিউটার, টিভি-সহ যাবতীয় সরকারি সামগ্রী চিহ্নিত করে স্থানান্তরের প্রস্তুতি নিতে।

এই কাজে সহায়তার জন্য হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্যাকিং, পরিবহণ এবং নতুন দফতরে সামগ্রী পৌঁছে দেওয়া ও সেগুলি নির্দিষ্ট জায়গায় সাজানোর কাজ করবে। ২০ মার্চ দুপুর ১২টা থেকে এই সংস্থার কর্মী ও যানবাহন মোতায়েন করা হবে।
জানানো হয়েছে, ২১ মার্চ বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ স্থানান্তরের কাজ শেষ করতে হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্য ওয়াল আগেই খবর করেছিল, কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Shipping Corporation of India) স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দু'টি ফ্লোর নিতে উদ্যোগী কমিশন। পরে ওই বিল্ডিংয়ের অফিস ফ্লোরও পরিদর্শন করে আসেন সিইও-র আধিকারিকরা।
আগেই সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, শিপিং কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনে রয়েছে। ঘটনাচক্রে জাহাজ প্রতি মন্ত্রী হলেন রাজ্য বিজেপি নেতা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur)।