এই বৈঠকে CEO-র সঙ্গে ছিলেন প্রধান সচিব (Pr. Secretary), কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ জেলার জেলা নির্বাচন আধিকারিকরা (DEO Kolkata North এবং DEO Kolkata South) এবং নির্বাচন কমিশন (ECI)-এর আধিকারিকরা।

রিভিউ বৈঠক
শেষ আপডেট: 3 April 2026 23:06
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ (West Bengal Assembly Elections 2026) সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন দফতর। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোরাল অফিসার (CEO) একটি রিভিউ বৈঠক (ECI observers review) করেন, যেখানে উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক।
এই বৈঠকে CEO-র সঙ্গে ছিলেন প্রধান সচিব (Pr. Secretary), কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ জেলার জেলা নির্বাচন আধিকারিকরা (DEO Kolkata North এবং DEO Kolkata South) এবং নির্বাচন কমিশন (ECI)-এর আধিকারিকরা।
দুটি জেলার সমস্ত অবজারভারদের (Observers) নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মূলত আসন্ন নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, প্রস্তুতি এবং সম্ভাব্য সমস্যাগুলি খতিয়ে দেখতেই এই আলোচনা করা হয়।
প্রশাসনিক স্তরে নির্বাচনকে নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই ধরনের পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের আগে মাঠপর্যায়ে কী কী চ্যালেঞ্জ থাকতে পারে এবং সেগুলির মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও শুরু থেকেই যথেষ্ট সতর্ক কমিশন।
রাজ্য প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন, নির্বাচনের কাজে নিযুক্ত কোনও আধিকারিকের রাজনৈতিক পক্ষপাতিত্ব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। মালদহ থেকে ভবানীপুর— একের পর এক অশান্তি এবং প্রশাসনিক গাফিলতির ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই আধিকারিকদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিইও এবং সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, মালদহের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ‘অ্যাকশন’ নেওয়া হবে।