Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

SIR: বিএলও অভিযানের প্রথম দিন কত লক্ষ ভোটার পেলেন এনুমারেশন ফর্ম? জানাল কমিশন

একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঘরে ঘরে সমীক্ষার সময় বিএলও বা বিএলও কারও কাছ থেকে কোনও নথি সংগ্রহ করবেন না। বিএলও শুধুমাত্র প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্মের দুটি কপি দেবেন।

SIR: বিএলও অভিযানের প্রথম দিন কত লক্ষ ভোটার পেলেন এনুমারেশন ফর্ম? জানাল কমিশন

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 November 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ায় রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। এই তথ্য আগেই দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর (CEO Office)। মঙ্গলবার বিএলও অভিযানের প্রথম দিন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumaretion Form) ফিল আপ করাচ্ছেন তাঁরা। কিন্তু ঠিক কতজন ভোটারের কাছে তাঁরা যেতে পারলেন, সেই তথ্য দিয়েছে সিইও দফতর।

কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম (Enumaretion Form) সরবরাহ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ জারি থাকবে। সিইও দফতর এও জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে যাঁদের নাম ইতিমধ্যেই নির্বাচনী তালিকায় রয়েছে (২৭.১০.২০২৫ পর্যন্ত বা ০১.০১.২০০২ বা তার পূর্ববর্তী সংশোধনের সময় অথবা অন্য রাজ্যের ২০০২-০৩ সালের সংশোধনে), তাঁদের কেবলমাত্র ফর্মে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে জমা দিতে হবে।

একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঘরে ঘরে সমীক্ষার সময় বিএলও (BLO) বা বিএলএ (BLA) কারও কাছ থেকে কোনও নথি সংগ্রহ করবেন না। বিএলও শুধুমাত্র প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্মের দুটি কপি দেবেন। ভোটার ফর্ম পূরণ করে একটি কপি বিএলও-র কাছে জমা দেবেন, অন্য কপিটি বিএলও স্বাক্ষর করে ভোটারকে ফিরিয়ে দেবেন।

বিএলও-রা তো তথ্য যাচাই করবেন, কিন্তু সাধারণ মানুষ 'আসল' বিএলও (Original BLO) যাচাই করবেন কীভাবে? তার জন্য রয়েছে সহজ উপায়। জাতীয় নির্বাচন কমিশন (ECI) কোনও রকম বিভ্রান্তি বা হয়রানি যাতে না হয়, তার জন্য পরিষ্কার নির্দেশিকা দিয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী প্রকৃত বিএলও চেনার তিনটি স্পষ্ট চিহ্ন থাকবে -

১) সরকারি পরিচয়পত্র - কমিশন-প্রদত্ত আইডি কার্ড থাকবে, যাতে থাকবে কিউআর কোড। স্ক্যান করলে দেখা যাবে অফিসারের নাম, ফোন নম্বর ও বুথ সংক্রান্ত তথ্য।

২) এসআইআর কিট ব্যাগ ও নথিপত্র - বিএলওদের হাতে থাকবে বিশেষ কিট ব্যাগ, ছাপানো এনুমারেশন ফর্ম ও অন্যান্য নথি।

৩) সরকারি টুপি - কমিশনের দেওয়া বিশেষ ক্যাপ পরে থাকবেন তাঁরা।

পাশাপাশি, কমিশনের অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিজের এলাকার বিএলও সম্পর্কে তথ্য যাচাই করা যাবে। সেখানে রয়েছে ‘Book a Call with BLO’ এবং ‘Connect with Election Officials’ - এই দুটি বিকল্প।

তবে মঙ্গলবার থেকেই অনলাইন ফর্ম ফিল আপের কাজ হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO Office)-এর দফতরের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না ফর্ম ফিল-আপের (Online Form Fill up) সুবিধা।

তারা এও স্পষ্ট করেছে, অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধা। তাই আপাতত এটি না করা গেলেও এসআইআর প্রক্রিয়ায় কোনও খামতি থাকবে না বা বড় প্রভাব পড়বে না। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিএলও-দের এই কাজ। তবে ঠিক কবে থেকে অনলাইন প্রক্রিয়া স্বাভাবিক হবে, তা এখনও বলা যাচ্ছে না।


```