Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: কমিশন শুধু ২,২০৮ বুথেই থেমে থাকছে না, নজরদারির আওতায় চলে আসছে অন্তত পনেরো হাজার বুথ

০ থেকে ১০ পর্যন্ত এমন বুথের সংখ্যা ধরলে মোট বুথের সংখ্যা হয় ৭,৮৪৪ টি। ফলে ০ থেকে ২০ পর্যন্ত যদি ধরা হয় তাহলে কমিশনের নজরদারির আওতায় এই সংখ্যাটা ঠিক কতগুলো বুথ হচ্ছে সহজেই অনুমেয়।

SIR: কমিশন শুধু ২,২০৮ বুথেই থেমে থাকছে না, নজরদারির আওতায় চলে আসছে অন্তত পনেরো হাজার বুথ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সিইও দফতর (CEO Office) থেকে একটি নতুন নির্দেশিকায় পাঠান হয়েছে রাজ্যের সব জেলার ডিইও-দের (DEO)। নির্দেশিকায় বলা হয়েছে ০ থেকে ২০ পর্যন্ত যেসব বুথের ফর্ম (Form) ফেরত আসেনি সেই সব জায়গাতেই অতিরিক্ত নজর দিতে হবে।

এদিন কমিশনের (CEO) কাছে যে তথ্য পৌঁছেছে সেই পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের মধ্যে ২,২০৮ টি বুথের ফেরত আসা ফর্মের সংখ্যা শূন্য। কিন্তু ০ থেকে ১০ পর্যন্ত এমন বুথের সংখ্যা ধরলে মোট বুথের সংখ্যা হয় ৭,৮৪৪ টি। ফলে ০ থেকে ২০ পর্যন্ত যদি ধরা হয় তাহলে কমিশনের নজরদারির আওতায় এই সংখ্যাটা ঠিক কতগুলো বুথ হচ্ছে সহজেই অনুমেয়।

যেসব বুথে শূন্য থেকে কুড়ি পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম-এর (Uncollected Form) হিসাব পাওয়া গিয়েছে সেখানে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ কমিশনের। সোমবার‌ই কমিশনের নজরে আসে রাজ্যে প্রায় ২,২০৮ টি বুথ এমন রয়েছে যেখানে আনকাল্টেবল এনুমরেশন ফর্ম শূন্য। তারপর‌ই এদিন এমন নির্দেশ কমিশনের তরফে।

এই ধরনের বুথের BLO-দের আপলোড করা সব তথ্য একাধিকবার স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যদি কোন‌ও ফর্মে ইচ্ছাকৃত ভুল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির মুখে পড়তে হবে।

এছাড়াও যে বিষয়গুলি পুনরায় দেখতে বলা হয়েছে সেগুলো হল -

১) পরিবারের অনুপস্থিত কোনও ভোটারের হয়ে যদি পরিবারের কেউ স্বাক্ষর করেন, তাহলে BLO-কে বাধ্যতামূলকভাবে ফোনকল বা বাড়ি পরিদর্শন করে সত্যতা যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তিনি দেশের অন্য কোথাও ভোটার নন।

২) BLO অ্যাপে তথ্যপ্রবেশ সংক্রান্ত ভুল সংশোধন নির্দেশিকায় জানানো হয়েছে, BLO অ্যাপে Enumerators Form এন্ট্রিতে ভুল হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ‘Rollback/Correction’ অপশন ইতিমধ্যেই চালু হয়েছে। সংশ্লিষ্ট ERO/ AERO এবং BLO-দের ভুল তথ্য সংশোধনে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) ২০২৪(লোকসভা) ও ২০২১(বিধানসভা) সালের নির্বাচনে যেসব বুথ ‘Sensitive’ হিসেবে চিহ্নিত ছিল, সেগুলিকে অগ্রাধিকারে রেখে বিশেষ নজরদারি চালাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে শেষ দুই নির্বাচনে রাজ্যের স্পর্শকাতর বুথের এনুমারেশন ফর্মের বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪) যেসব বুথে ম্যাপিং ৫০% বা তার বেশি, সেই বুথগুলোকে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে।

৫) মৃত ব্যক্তিদের তথ্য জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তর ও রেশন কার্ড বাতিল সংক্রান্ত তথ্য থেকে পাওয়া হবে। BLO-দের মাধ্যমে জমা পড়া তথ্য ERO-রা যাচাই করবেন। ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের ক্ষেত্রে এমন‌ই কঠোর পদক্ষেপের নির্দেশ দিল সিইও দফতর।

এছাড়াও সোমবারে নির্দেশিকায় সিইও দফতর আর‌ও যে বিষয়গুলি নজরে রাখতে বলেছে সেগুলি হল -

১) ২০০২ অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের চেক করতে হবে।

২) ২০২৫-এর ভোটার লিস্টে অভিভাবক হিসাবে যাদের নাম আছে অথচ BLO-দের ম্যাপিংয়ে অভিভাবক হিসেবে নাম ম্যাচ করছে না তাদের ডেটা ফের খতিয়ে দেখতে হবে।

৩) ২০০২-এর লিস্টে অভিভাবক হিসাবে থাকা নামের সঙ্গে ভোটারদের বয়সের ব্যবধান যদি ৪৫ বছরের বেশি বা ১৮ বছরের কম হয় তবে সেই তথ্য খতিয়ে দেখতে হবে।


```