Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পেঁয়াজও টমেটোর পথে? আগেভাগে ৪০ শতাংশ বহিঃশুল্ক চাপাল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: বাজারে টমেটোর দামে এখনও সর্ষেফুল দেখার অবস্থা। তার উপর পেঁয়াজের (onions) জোগান ও চাহিদার তারতম্য বুঝে আগে ভাগে ৪০ শতাংশ বহিঃশুল্ক চাপিয়ে দিল নরেন্দ্র মোদী। এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে। গত ৪ অগস্ট ক্রিসিলের র

পেঁয়াজও টমেটোর পথে? আগেভাগে ৪০ শতাংশ বহিঃশুল্ক চাপাল মোদী সরকার

শেষ আপডেট: 19 August 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: বাজারে টমেটোর দামে এখনও সর্ষেফুল দেখার অবস্থা। তার উপর পেঁয়াজের (onions) জোগান ও চাহিদার তারতম্য বুঝে আগে ভাগে ৪০ শতাংশ বহিঃশুল্ক চাপিয়ে দিল নরেন্দ্র মোদী। এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে।

গত ৪ অগস্ট ক্রিসিলের রিপোর্টে (Crisil Market Intelligence and Analytics) বলা হয়েছে দেশে পেঁয়াজের (onions) যে চাহিদা রয়েছে, সেই অনুযায়ী উৎপাদন হয়নি। চাহিদা ও জোগানের এই ফারাকের কারণে সেপ্টেম্বর মাস থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করতে পারে। ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে পেঁয়াজ। তবে ক্রিসিলের ওই রিপোর্টে এও বলা হয়েছে, পেঁয়াজের দাম বাড়লেও ২০২০ সালে যে পরিস্থিতি হয়েছিল, ততটাও আশঙ্কা নেই।

২০২০ সালের নভেম্বর মাস নাগাদ পেঁয়াজের (onions) দাম দেশের কোথাও কোথাও কেজি প্রতি ১২০ টাকা বা তার বেশি হয়ে গিয়েছিল। ক্রিসিলের রিপোর্টে বলা হয়েছে, এ বছর পেঁয়াজ উৎপাদনের ব্যাপারে তারা যে গ্রাউন্ড রিপোর্ট এখনও পর্যন্ত পেয়েছে, তা ২০২০ সালের মতো না হলেও উদ্বেগের কারণ রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে খুচরো বাজারে তা টের পাওয়া যাবে।

ঘটনা হল, অক্টোবর-নভেম্বর মাসে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, তেলঙ্গনায় ভোট রয়েছে। তার আগে পেঁয়াজের দাম চোখে জল এনে দিলে শাসক দলের পক্ষে মুশকিল রয়েছে। এমনিতেই টমেটোর দামে এখনও ছ্যাঁকা লাগছে। তা ছাড়া উত্তর ভারতে এবার ভাল বৃষ্টি হলেও দেশের সর্বত্র বর্ষা তেমন ভাবে আসেনি। অগস্ট মাসে বৃষ্টিতে ঘাটতি রয়েছে। ফলে পুজোর পর জিনিসের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: সোজাসাপ্টা জবাব দিতেই পছন্দ করেন, পিঙ্কির এক্সক্লুসিভ আড্ডা দ্য ওয়াল-এর সঙ্গে

সরকার এদিন পেঁয়াজের উপর ৪০ শতাংশ বহিঃশুল্ক চাপিয়েছে। যার অর্থ হল, পেঁয়াজ রফতানি করতে গেলে ৪০ শতাংশ শুল্ক দিতে হবে। অর্থাৎ পেঁয়াজ রফতানি কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে।


```