Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন জয়মাল্য বাগচী, মিলল অনুমোদন

সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন জয়মাল্য বাগচী, মিলল অনুমোদন

বিচারপতি জয়মাল্য বাগচী

শেষ আপডেট: 10 March 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) পা রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন। বলেন, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই পদক্ষেপ করেছে কেন্দ্র। 

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর নেতৃত্বেই জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে যোগদানের সুপারিশ করা হয়। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, ন্যায়বোধ ও বিচক্ষণতার জন্যই তাঁকে সুপারিশ করা হয়েছিল কলেজিয়ামের তরফে। বর্তমানে সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়মাল্য বাগচী। 

শেষবার ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি। এখন মনে করা হচ্ছে, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই তাঁর পদে দায়িত্ব নেবেন। 

সুপ্রিম কোর্টের অন্দরে বিচারপতি বাগচীর সিজেআই হওয়া নিয়ে আলোচনা শোনা যাচ্ছে এখন থেকেই। আসন্ন এই পরিবর্তন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা হাইকোর্টের অন্দরমহলেও।

২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এর পর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন। 


```