Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্দেশ হাইকোর্টের

একই সঙ্গে স্থানীয়দের একাংশের দাবি মেনে সেখানে বিএসএফ স্থায়ী ক্যাম্পের বিষয়টি বিবেচনা করার জন্য রাজ্য ও কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলল আদালত। 

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 May 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad ) উপদ্রুত এলাকা থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী (Central force) সরানো হবে না। বরং এলাকার শান্তিশৃঙ্খলা অটুট রাখতে আগামী ৩১ জুলাই পর্যন্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। 

একই সঙ্গে স্থানীয়দের একাংশের দাবি মেনে সেখানে বিএসএফ স্থায়ী ক্যাম্পের বিষয়টি বিবেচনা করে দেখার রাজ্য ও কেন্দ্রকে দেখতে বলল আদালত। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।

ওয়াকফ ইস্যুতে ১২ এপ্রিল হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকায়। মৃত্যু হয় তিনজনের। বহু ঘরবাড়ি লুট এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলায় আদালতের নির্দেশ মেনে এদিন রিপোর্ট পেশ করে রাজ্য পুলিশ। এরপরই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে আদালত।

বিচারপতির পর্যবেক্ষণ, এলাকার মানুষের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। একই সঙ্গে এই ধরনের ঘটনার সম্পর্কে রাজ্যের গোয়েন্দাদের কাছে কেন কোনও খবর ছিল না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল। সিটের পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও আদালতে রিপোর্ট পেশ করা হয়। আর সেই রিপোর্ট ঘিরেই এদিন আদালত চত্বরে তর্কে জড়িয়ে পড়েন মামলাকারীর  আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের উদ্দেশ্যে মামলাকারী আইনজীবী বলেন "আপনার জায়গা এখানে নয়, বালুচিস্তানে"! পাল্টা কল্যাণ বলেন "আপনার জায়গা কলকাতায় নয়, উওর প্রদেশে!"


```