Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্কুলের শৌচালয়ের ছাদ ভেঙে মৃত্যু ৮ বছরের ছাত্রের, মর্মান্তিক ঘটনা উত্তরাখণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: স্কুল ভবনের (School Building) হাল মোটেও ভাল ছিল না। বিপদ হতে পারে বুঝে আগে থেকেই একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে সে কথা জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু কর্ণপাত করেনি কেউ। তারপর আচমকাই স্কুলের শৌচালয়ের (toilet) ছাদ (Ceiling) ভেঙে

স্কুলের শৌচালয়ের ছাদ ভেঙে মৃত্যু ৮ বছরের ছাত্রের, মর্মান্তিক ঘটনা উত্তরাখণ্ডে

শেষ আপডেট: 15 September 2022 09:41

দ্য ওয়াল ব্যুরো: স্কুল ভবনের (School Building) হাল মোটেও ভাল ছিল না। বিপদ হতে পারে বুঝে আগে থেকেই একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে সে কথা জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু কর্ণপাত করেনি কেউ। তারপর আচমকাই স্কুলের শৌচালয়ের (toilet) ছাদ (Ceiling) ভেঙে পড়ে (collapses) মৃত্যু হল (killed) ৮ বছর বয়সি এক শিশুর।

ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরাখণ্ডের চম্পাওয়াট জেলায়। পাতি সাবডিভিশনের মৌনকান্দে প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এদিন স্কুল চলাকালীন শৌচালয়ে গিয়েছিল চন্দন নামের এক ছাত্র। সেই সময় আচমকাই ভেঙে পড়ে শৌচালয়ের ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের। এই ঘটনায় আহত হয়েছে সোনু, রিঙ্কু এবং শগুনি নামের আরও তিন পড়ুয়া। তাদের প্রত্যেকেরই বয়স ৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কথা জানার পরেই ঘটনাস্থলে ছুটে যান চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের একটি দল। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগ, স্কুল ভবনের অবস্থা যে ভাল নয়, এর আগে বহুবার সে কথা জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। ভবনগুলি মেরামত করার কথাও বলা হয়েছে। কিন্তু সেসব কথায় কান দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তার জেরেই এমন দুর্ঘটনা ঘটল বলে দাবি করছেন তাঁরা।

ছাত্রীদের লাগাতার যৌন হেনস্থা করছিল খোদ “প্রিন্সিপ্যাল”! কর্নাটকে গ্রেফতার অভিযুক্ত


```