Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জয়ললিতার শেষ দিনগুলির সিসিটিভি ফুটেজ উধাও

দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? এই প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হয়েছিলেন অনেকে। বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিচারপতি এ অরুমুগস্বামীকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিশন গড়া হয়।  জয়ললিতা মৃত

জয়ললিতার শেষ দিনগুলির সিসিটিভি ফুটেজ উধাও

শেষ আপডেট: 20 September 2018 09:08

দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? এই প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হয়েছিলেন অনেকে। বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিচারপতি এ অরুমুগস্বামীকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিশন গড়া হয়।  জয়ললিতা মৃত্যুর আগে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ছিলেন।  ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছিল জানার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল তদন্ত কমিটি।  কিন্তু হাসপাতাল জানিয়ে দিয়েছে, ফুটেজ নেই। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেখানে ৩০ দিন অন্তর সব ফুটেজ মুছে ফেলা হয়। সার্ভারে তেমনই ব্যবস্থা করা আছে। অন্যদিকে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সুভাষ বিশ্বনাথন তদন্ত কমিশনকে জানিয়েছিলেন, এক সরকারি অফিসারের নির্দেশে সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল। তাঁকে ২৫ সেপ্টেম্বর ফের কমিশনে হাজির হতে বলা হয়েছে। সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না, তা নিয়ে দুরকম বক্তব্য শোনা যাওয়ায় জয়ললিতার মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

```