দ্য ওয়াল ব্যুরো : দিল্লির রাজপথে এক মহিলাকে আঘাত করে তাঁর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল এক মেয়ে ছিনতাইকারী। সিসিটিভির ২০ সেকেন্ডের ফুটেজ দেখে ছিনতাইকারী মেয়েটিকে গ্রেফতার করে পুলিশ। তার নাম জ্যোতি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, মোবাইলে কথা বলতে বলতে এক মহিলা রাস্তায় হাঁটছিলেন। জ্যোতি পিছন থেকে হাঁটতে হাঁটতে এসে তাঁর হাত ধরে টানে। মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। মহিলার সঙ্গে জ্যোতির ধস্তাধস্তি হয়। তার মধ্যে মোবাইলটি মহিলার হাত থেকে পড়ে যায় রাস্তায়। জ্যোতি তখন মহিলাকেও ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে মোবাইলটি কুড়িয়ে নেয়। তারপর হেঁটে চলে যায়।
https://twitter.com/mukeshmukeshs/status/1405030956067561475
পুলিশ জানায়, উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরি অঞ্চলে ওইভাবে এক মহিলার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। জ্যোতির বাড়ি মঙ্গলপুরি অঞ্চলে।
গত রবিবার দিল্লিতে সিসিটিভি ফুটেজ দেখে এক বৃদ্ধা খুনের মামলার কিনারা করে পুলিশ। এদিন দিল্লির একটি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, কিছুক্ষণ আগে এক বৃদ্ধার মৃতদেহ সেখানে আনা হয়েছে। বৃদ্ধার সর্বাঙ্গে রয়েছে ছুরির ক্ষত। পুলিশ হাসপাতালে পৌঁছে দেখে, ছুরি দিয়ে বৃদ্ধার গলা কেটে দেওয়া হয়েছে। এছাড়া তাঁর পেটেও বেশ কয়েকটি ছুরির ক্ষত রয়েছে। সোমবার দিল্লি পুলিশ জানায়, মহিলার বয়স ছিল ৬২। মৃত্যুর আগে তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছিল। মোট ২০ বার ছুরির কোপ মেরে তাঁকে হত্যা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লি পুলিশের অফিসার প্রিয়ঙ্কা কাশ্যপ বলেন, মহিলাকে ধারালো অস্ত্রের কোপে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। যেখানে মহিলার দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততায়ীকে চিহ্নিত করা গিয়েছে।
পুলিশের জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ওই দুষ্কৃতী। হত্যায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল, তাও খুঁজে পেয়েছে পুলিশ। অপরাধী জানিয়েছে, খুনের সময় সে মত্ত অবস্থায় ছিল।
পুলিশের বক্তব্য, অপরাধী প্রথমে ছুরি দিয়ে মহিলার গলা কেটে দেয়। পরে তাঁর পেটে বেশ কয়েকবার আঘাত করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জুনের শুরুতে সিসিটিভি ফুটেজ দেখে একটি খুনের মামলার কিনারা করে দিল্লি পুলিশ। দক্ষিণ দিল্লির আম্বেদকর নগরে ১৯ বছরের একটি ছেলে দোকানে কেক কিনতে যাচ্ছিল। পথে চার দুষ্কৃতী তাকে ছুরি দিয়ে কোপায়।