Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার তদন্ত শুরু করল সিবিআই, এফআইআর দায়ের

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল গোটা দেশ। সেই ঘটনার ভিডিও ভাইরাল (Manipur viral video case) হতেই নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনা

মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার তদন্ত শুরু করল সিবিআই, এফআইআর দায়ের

শেষ আপডেট: 29 July 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল গোটা দেশ। সেই ঘটনার ভিডিও ভাইরাল (Manipur viral video case) হতেই নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার তদন্ত সিবিআইয়ের (CBI) হাতে দেয়। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআর করে তদন্ত শুরু করে।

কোন কোন ধারায় সিবিআই এফআইআর করেছে? সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ), ৩৯৮, ৪২৭, ৪৩৬, ৪৪৮, ৩০২, ৩৫৪, ৩৬৪, ৩২৬, ৩৭৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী যে মোবাইলে ওই ভিডিও তোলা হয়েছিল, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গেছে, এফআইআর করে সিবিআই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের বয়ান রেকর্ড করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেইসঙ্গে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর একটি ভিডিও প্রকাশ্যে আসে। এমনকী তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলে আদিবাসী সংগঠন। সেই স্বল্প সময়ের ভিডিও প্রকাশ পেতেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এমনকী সংসদে চলতি অধিবেশনেও বিষয়টি নিয়ে শাসকদল বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধীরা।

বাদল অধিবেশন শুরুর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর ইস্যুতে প্রথম মুখ খোলেন মোদী। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। মোদী বলেন, এমন ঘটনা যেকোনও সমাজের পক্ষেই লজ্জাজনক। তবে বিরোধীরা এই ঘটনায় সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। এমন আবহে সিবিআই ঘটনার তদন্ত শুরু করল। একই সঙ্গে মণিপুরের জাতিদাঙ্গার ঘটনারও তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুন: রাহুলের বিয়ে দিন, শুনে কী বললেন সনিয়া, ভাই কত দুরন্ত ছিল জানালেন প্রিয়ঙ্কা


```