Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সিবিআই হানা, বাংলা-সিকিম মিলিয়ে ৫০ জায়গায় তল্লাশি

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সিবিআই হানা, বাংলা-সিকিম মিলিয়ে ৫০ জায়গায় তল্লাশি

শেষ আপডেট: 14 October 2023 13:09

দ্য ওয়াল ব্যুরো: এবার পাসর্পোট জালিয়াতির অভিযাগে সিবিআই হানা। মহালয়ার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলা ও পড়শি রাজ্য সিকিম মিলিয়ে মোট ৫০ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। 

শুক্রবার সন্ধে থেকে শুরু হয়েছিল পাসপোর্ট জালিয়াতি মামলায় সিবিআই-এর এই তল্লাশি অভিযান। কলকাতার রুবি, সল্টলেক,হাওড়া ছাড়াও দার্জিলিং, শিলিগুড়ি এবং গ্যাংটকে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা শেখ সাহানুরের বাড়িতে যায় সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল। সাহানুর ভিসা ও পাসপোর্টের কাজ করতেন বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। এরপর সকাল ১১ টা নাগাদ সাহানুরকে নিয়েই বাড়ি থেকে বেরোন সিবিআইয়ের প্রতিনিধিরা। 

অন্যদিকে, কলকাতার পাসপোর্টের অফিসেও এদিন হানা দিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রের খবর, জাল পাসপোর্ট বানানোর জন্য ভিন্ন জায়গার অভিযুক্তরা কেউ মিডলম্যান হিসেবে কাজ করত। আবার কেউ ছিলেন পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত।

অভিযোগ, বাংলা ও সিকিমে একটি চক্র ভুয়ো নথির উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট তৈরি করে দেওয়ার কাজ করছিল। সম্প্রতি সেই অভিযোগে ভিন রাজ্যে ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। সেই সূত্র ধরেই শুক্রবার সন্ধে থেকে পশ্চিমবঙ্গ ও সিকিমের একাধিক জায়গায় আলাদাভাবে হানা দেয় সিবিআই-এর দল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।


```