Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ববি-মদনের পর হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর ! ৩ প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

ববি-মদনের পর হালিশহর, কাঁচরাপাড়া,  কৃষ্ণনগর ! ৩ প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

শেষ আপডেট: 8 October 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাতসকালেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ভয়ানক তৎপর সিবিআই। এদিন সকালেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই-এর একটি দল। তার মধ্যেই এবার বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ পুরসভা কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান যথাক্রমে সুদামা রায় এবং অংশুমান রায়ের বাড়িতেও হানা দিলেন সিবিআই গোয়েন্দারা। একই সঙ্গে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসীম সাহার বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। 

এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেলনগরের বাড়িতে বৃহস্পতিবার হানা দিয়েছিল ইডি। টানা ১৮ ঘণ্টা জেরা করা হয় খাদ্যমন্ত্রীকে। ওই একই দিনে উত্তর ২৪ পরগনার আরও বেশ কয়েকজন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচুগোপাল রায়, দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও এদিন হানা দেন ইডি আধিকারিকরা। প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়েও স্টেটমেন্ট রিপোর্ট সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

তারপর রবিবার ফের কোমর বেঁধে মাঠে নামল সিবিআই। প্রাথমিকভাবে চেতলায় ফিরহাদের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। বাড়ির বাইরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। করা নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয় তল্লাশি। তারপরেই তদন্তকারীদের আর একটি দল পৌঁছে যায় মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। দুই বিধায়কের বাড়িতে রবিবার সাতসকালে কেন্দ্রীয় গোয়েন্দারা আসায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। খবর পেয়েই দুই নেতার বাড়ির সামনে ভিড় জমান তাঁদের অনুগামীরা। 

তার মধ্যেই কাঁচরাপাড়ার ডাঙ্গাপাড়া এলাকায় কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতে চার সদস্যের সিবিআই দল তল্লাশি চালাতে শুরু করেছেন। অন্যদিকে হালিশহর রেল বাউন্ডারি রোডে হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে ৪ সদস্যের সিবিআই দল তল্লাশি অভিযান চালাচ্ছে একই সঙ্গে। একই সঙ্গে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসীম সাহার বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। ৩ জনের বাড়িই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রোমোটার অয়ন শীলের সূত্র ধরেই রাজ্যের একাধিক পুরসভায় কর্মী নিয়োগে বিশালকার দুর্নীতির খবর সামনে আসে। তারপরেই ইডি এবং সিবিআই যৌথ উদ্যোগে পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত অভিযান শুরু করে। এর আগে রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান ও অন্য কর্মীদের বাড়িতে হানা দিলেও রথীন ঘোষের আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আর কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাননি কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে রথীন ঘোষের পরেই এবার সরাসরি মেয়র এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা।


```