Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিরাটের ক্যাচ দেখে লাফিয়ে উঠলেন সিবিআই কর্তারা! মদনের বাড়িতে তল্লাশি-খেলা দেখা দুই হল

বিরাটের ক্যাচ দেখে লাফিয়ে উঠলেন সিবিআই কর্তারা! মদনের বাড়িতে তল্লাশি-খেলা দেখা দুই হল

শেষ আপডেট: 8 October 2023 22:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকলের নজরে ছিল ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। সেই ম্যাচ নিয়ে সকাল থেকেই পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা চলছিল। আচমকাই খবর মেলে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে। আড্ডার মোড় ঘুরে যায় সেদিকে। কিন্তু বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বলে কথা, বাদ দেওয়া যায় কি? মদন মিত্রর বাড়িতে তল্লাশি চালানোর ফাঁকে ফাঁকে সিবিআই আধিকারিকরা খেলাও দেখলেন। শুধু দেখলেনই না, রীতিমতো জমিয়ে উপভোগও করলেন, তৃণমূলের ধর্নামঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মদন মিত্র। 

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার ছুটির দিনে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। তারমধ্যে ছিল কলকাতার চেতলায় ফিরহাদের বাড়ি ও ভবানীপুরে মদন মিত্রর বাড়িও। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ মদনের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তারপর টানা সাড়ে পাঁচ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালায় তাঁরা। সেইসঙ্গে পুর নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নও করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। 

দুপুর তিনটের কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে সোজা ধর্নামঞ্চে চলে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। সেখানে গিয়ে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে কিছু কথাও বলেন তিনি। তারপর মাইক হাতে নিয়ে বক্তৃতা করার সময় মদনের মুখে শোনা যায় সিবিআই তল্লাশি প্রসঙ্গ। সেখানেই মদন বলেন, সিবিআই আধিকারিকরা যখন তাঁর বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিল তখন টিভিতে ভারত-অস্ট্রেলিয়া খেলা চলছিল। বিরাট কোহলির ক্যাচ দেখে লাফিয়ে ওঠেন সিবিআই কর্তারা।

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হওয়ার তিন ওভারের মধ্যেই স্লিপে একটি দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট। সেই ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে ঢুকে পড়েন তিনি। বিশ্বকাপে ভারতই হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়লেন কোহলি। টপকে গেলেন অনিল কুম্বলেকেও। সেই ক্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। মদনের মুখেও উঠে এল সেই ক্যাচের প্রসঙ্গ।

শুধু তাই নয়, এদিনের তল্লাশি অভিযান নিয়ে বলতে গিয়ে মদন গলা চড়িয়ে বলেন, 'ইডি-সিবিআইকে আমি চিনি। অভিষেক এখানে ধর্নায় বসে না থাকলে আজ ওরা আমার বাড়ির সিঁড়িতে অপেক্ষা করত না, দরজা ভেঙে দিয়ে ভেতরে ঢুকত।' তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে, আমি বিজেপিকে গুড় বিক্রির জায়গায় নিয়ে আসার ক্ষমতা রাখি।'


```