Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লালু, রাবড়ি, তেজস্বীদের নাম চার্জশিটে, সপরিবারে গ্রেফতার হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বিরুদ্ধে রেলের চাকরি দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগে চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে নাম আছে তাঁর স্ত্রী আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী

লালু, রাবড়ি, তেজস্বীদের নাম চার্জশিটে, সপরিবারে গ্রেফতার হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 4 July 2023 03:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বিরুদ্ধে রেলের চাকরি দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগে চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে নাম আছে তাঁর স্ত্রী আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী (Rabri Devi) এবং ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর (Tejashwi Yadav)।

এই দুর্নীতিতে লালুপ্রসাদের বড় ছেলে তেজ্বপ্রতাপ বাদে গোটা পরিবারের নাম জড়িয়েছে। এখনও তদন্ত চলছে বড় মেয়ে মিসা ভারতী সহ বিবাহিত চার কন্যার। সকলেরই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে সিবিআই চাইলে যে কোনওদিন তাঁদের গ্রেফতার করতে পারে।

সোমবার জমা করা চার্জশিটের ভিত্তিতে শুনানির পর লালুপ্রসাদ এবং পরিবারের বাকিদের জেলে যেতে হবে কিনা তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। লালুপ্রসাদের পার্টি রাষ্ট্রীয় জনতা দল সিবিআইয়ের চার্জশিটে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে। শরিক জনতা দল ইউনাইটেডকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তারা।

২১ হাজার ওয়াগনার সেনা নিহত ইউক্রেনে, জেলেনস্কির হুঙ্কার, 'পুতিনকে সবাই খুন করতে চায়'

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদ এখন জামিনে মুক্ত। তিনি সুস্থ হয়ে ওঠায় ওই মামলাতেও তাঁকে ফের জেলে পাঠানোর তোড়জোর শুরু করেছে সিবিআই। লোকসভা ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে পুরতে চাইছে মোদী সরকার, অভিযোগ বিরোধীদের।

২০০৪-থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালে লালুপ্রসাদ বিহারের বহু বেকার ছেলেমেয়েকে রেলে চাকরি দিয়েছিলেন। অভিযোগ, বিনিময়ে তাদের জমি-জায়গা অল্প দামে রাবড়ি দেবী, মিসা, তেজস্বী এবং লালুপ্রসাদের ঘনিষ্ঠ কিছু লোকজনের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় চাকরি প্রাপকেরা। জমির বাজার মূল্যের তুলনায় নামমাত্র দামে জমি হাতিয়ে লালুপ্রসাদের পরিবার বিপুল টাকা উপার্জন করেছে বলে সিবিআইয়ের দাবি।

এই অভিযোগে বছর পাঁচেক আগে দায়ের হওয়া মামলায় তথ্যপ্রমাণের অভাবে লালুপ্রসাদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল সিবিআই। গত বছর সেই মামলা নতুন করে শুরু করেছে তারা। আদালতে সিবিআই দাবি করে তাদের কাছে অভিযোগের সপক্ষে বেশ কিছু নথিপত্র এসেছে। আদালতের অনুমতি নিয়ে মামলা শুরু করে ফের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালুপ্রসাদ ও বাকি অভিযুক্তদের আশঙ্কা সিবিআই তাঁদের গ্রেফতার করতে পারে। সেই আশঙ্কায় আইনজীবী মারফত দিল্লির বিশেষ সিবিআই আদালতের কাছে আগাম জামিন চেয়েছিলেন। আবেদন মঞ্জুর হয়নি।


```