Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৫ ঘণ্টা পর মদনের বাড়ি থেকে বেরোল সিবিআই, ফিরহাদের বাড়িতে এখনও চলছে তল্লাশি

৫ ঘণ্টা পর মদনের বাড়ি থেকে বেরোল সিবিআই, ফিরহাদের বাড়িতে এখনও চলছে তল্লাশি

শেষ আপডেট: 8 October 2023 14:52

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় ৯ টা ৪৫ মিনিট নাগাদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছিল। প্রায় ৫ ঘণ্টা মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকরা। বেলা আড়াইটে নাগাদ মদনের বাড়ি ছাড়লেন তাঁরা। তবে অন্যদিকে, চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে এখনও সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। 

ফিরহাদ হাকিম ও মদন মিত্র বাড়ি ছাড়াও রাজ্যের আরও ১০ জায়গায় সিবিআই হানা দিয়েছে। হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর সহ আরও কয়েকটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। 

রবিবার একযোগে রাজ্যের ১২টি জায়গায় সিবিআই তল্লাশি চলছে। কামারহাটি পুরসভায় নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ আগেই উঠেছিল। এই দুর্নীতির তদন্তে নেমে একাধিকবার পুরসভায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর আধিকারিকদের সঙ্গে কথা বলছে। সেইসঙ্গে নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথিও নিয়ে গেছেন সিবিআই আধিকারিকরা। সেই সূত্র ধরেই এদিন মদন মিত্রর বাড়ি আসেন তাঁরা। কামারহাটি পুরসভায় নিয়োগ নিয়ে তিনি কী কী জানতেন সেটাই সিবিআই আধিকারিকদের প্রশ্ন ছিল।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তদন্তে ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতির হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই তাঁরা বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। এই মামলায় আলাদা এফআইআর করে তদন্ত করতে চায়, এমনই আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ইডিকে তদন্ত করতে বলেন তিনি। 

তারপরই রাজ্যের একাধিক পুরসভার নিয়োগ প্রশ্নের মুখে পড়ে। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই। এর আগে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা দিয়েছিল। আর রবিবার ফিরহাদ ও মদনের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা।


```