Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, সংগ্রহ করল আরও তথ্য! 'দ্রুত শেষ হোক তদন্ত', বলছেন মা-বাবা

তদন্তকারীরা তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। তবে সেই আশ্বাসে ভরসা রাখলেও, দ্রুত তদন্তের নিষ্পত্তি হওয়ার দাবিও তুলেছেন তাঁরা। 

ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, সংগ্রহ করল আরও তথ্য! 'দ্রুত শেষ হোক তদন্ত', বলছেন মা-বাবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 August 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ১৯ দিন পেরিয়ে গিয়েছে। চলছে সিবিআই তদন্ত। তবে সেখান থেকে এখনও এমন কোনও তথ্য সামনে আসেনি, যাতে প্রকত দোষীকে চিহ্নিত করা যায়। এই অবস্থায় আরও একবার নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই। 

আজ, বুধবার নিহত চিকিৎসকের বাবা-মা জানিয়েছেন, বুধবার তাঁদের বাড়িতে এসেছিলেন সিবিআইয়ের দুই আধিকারিক। কিছু তথ্য সংগ্রহ করেছেন তাঁরা, আবার চলেও গিয়েছেন। তদন্তকারীরা তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। তবে সেই আশ্বাসে ভরসা রাখলেও, দ্রুত তদন্তের নিষ্পত্তি হওয়ার দাবিও তুলেছেন তাঁরা। 

এদিন চিকিৎসকের বাবা-মা জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদ নিয়েও মুখ খোলেন। তাঁরা বলেন, প্রতিবাদ অবশ্যই চলুক, তবে গুলি চালানোর মতো ঘটনা বা সাধারণ মানুষের দুর্ভোগ কাম্য নয়। পাশাপাশিই তাঁরা বলেন, বিজেপির বনধ সফল হওয়া বা ব্যর্থ হওয়া নিয়ে তাঁরা কোনও মন্তব্য করবেন না, কিন্তু সর্বস্তরের এই প্রতিবাদ যেন ফিকে না হয়। 

সেইসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা দাবিকেও সমর্থন করেছেন বাবা-মা। তদন্তে কেন এত সময় নিচ্ছে সিবিআই, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁকে সমর্থন করে নির্যাতিতার বাবা বলেন, 'অবশ্যই তিনি ঠিক বলছেন। আমরাও তো সেটাই বলছি সিবিআইকে, তাড়াতাড়ি বিহিত করুন। আপনাদের এত সুনাম। সাধারণ মানুষও সিবিআই-কে চাপ দিক তাড়াতাড়ি তদন্ত শেষ করার।'

 এদিনও তাঁরা মনে করিয়ে দেন, প্রথম থেকে পুলিশি তদন্তের গাফিলতিগুলি। বলেন, '৯ অগস্ট আমাদের বলা হয়েছিল মেয়ে সুইসাইড করেছে। ছুটে যাওয়ার পরে, দুপুর সাড়ে ৩টের আগে আরজি করের সেই সেমিনার হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, মেয়েকে দেখতে পারিনি। এসবের বিচার হোক, সিবিআই দ্রুত শেষ করুক তদন্ত।'


```