Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভিআইপি-বোঝাই বিমান গোঁত্তা খেয়ে পড়ে, মুহূর্তে সব শেষ! ৪৭ বছর পর জানা গেল কারণ

দ্য ওয়াল ব্যুরো: ১৯৭৬ সালে মালয়েশিয়ার (Malaysia) ভয়াবহ বিমান দুর্ঘটনার (plane crash) কথা ওই দেশের অনেকেই আজও ভুলতে পারেননি। তবে এই দুর্ঘটনার কারণ কী সেই নিয়ে এতদিন দোলাচল ছিল। ঘটনার প্রায় ৪৭ বছর পর আসল কারণ সামনে এল। দুর্ঘটনা সংক্রান্ত

ভিআইপি-বোঝাই বিমান গোঁত্তা খেয়ে পড়ে, মুহূর্তে সব শেষ! ৪৭ বছর পর জানা গেল কারণ

শেষ আপডেট: 14 April 2023 04:13

দ্য ওয়াল ব্যুরো: ১৯৭৬ সালে মালয়েশিয়ার (Malaysia) ভয়াবহ বিমান দুর্ঘটনার (plane crash) কথা ওই দেশের অনেকেই আজও ভুলতে পারেননি। তবে এই দুর্ঘটনার কারণ কী সেই নিয়ে এতদিন দোলাচল ছিল। ঘটনার প্রায় ৪৭ বছর পর আসল কারণ সামনে এল।

দুর্ঘটনা সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। জানা গেছে ওই বিমানে ক্ষমতার থেকে বেশি সংখ্যক যাত্রী উঠেছিলেন। এর ফলে, চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি বিমানটিকে। রাজনীতিবিদ, শেফ সহ একাধিক প্রথম শ্রেণির নাগরিকের মৃত্যু হয় এই ঘটনায়। প্রসঙ্গত, এটি ভিআইপিদের জন্য সুনির্দিষ্ট বিমান ছিল। দুটি আসন পাইলটের জন্য বরাদ্দ হলেও শেষ মুহূর্তে অন্য একজনকে জায়গা করে দেওয়ার জন্য নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় পাইলটকে।

জানা গেছে ওই বিমানের চালকের কাজের খতিয়ান কখনওই প্রথম শ্রেণির যাত্রী বোঝাই বিমান চালানোর পক্ষে উপযুক্ত ছিল না। তবে, রিপোর্টে চালকের মদ্যপ অবস্থায় প্লেন চালানোর অভিযোগকে অসত্য বলে দাবি করা হয়েছে। চালক সহ মোট ১০ জন যাত্রী মারা যান এই ঘটনায়।

প্রসঙ্গত, এই ঘটনাটি জুন মাসের ৬ তারিখে ঘটেছিল বলে মালয়েশিয়ায় এই দিনটি কুখ্যাত ডাবল ৬ নামে পরিচিত। এই ঘটনায় মালয়েশিয়ার তৎকালীন সাবার মুখ্যমন্ত্রী নিহত হন। অতিরিক্ত যাত্রী সংখ্যার পাশাপাশি বিমানটিতে বোঝাই করা হয় অন্য বিমানের মালপত্রও। ফলে, ল্যান্ড করার সময়ে মুখ থুবড়ে গোঁত্তা খেয়ে বিমানটি এসে পড়ে জলে। এর ফলেই মৃত্যু হয় সকলের।

কঠিন উর্দু বা পার্সি শব্দ ব্যবহার করা যাবে না, অভিযোগপত্র লিখতে হবে সহজ ইংরেজি বা হিন্দিতেই


```