Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বনেটে তুলে আধ কিলোমিটার গাড়ি ছোটাল যুবক! সিসিটিভিতে ধরা পড়ল সবটা

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চালাতে চালাতেই মোবাইলে কথা বলছিল যুবক। দেখতে পেয়েই তাকে দাঁড়াতে বলেন ট্রাফিক পুলিশের এক কর্মী। কিন্তু দাঁড়ানো তো দূর, উল্টে ওই পুলিশকর্মীকে ধাক্কা মেরে গাড়ির বনেটে তুলে ৫০০ মিটার রাস্তা ছুটল চালক (youth carries traffi

ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বনেটে তুলে আধ কিলোমিটার গাড়ি ছোটাল যুবক! সিসিটিভিতে ধরা পড়ল সবটা

শেষ আপডেট: 9 May 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চালাতে চালাতেই মোবাইলে কথা বলছিল যুবক। দেখতে পেয়েই তাকে দাঁড়াতে বলেন ট্রাফিক পুলিশের এক কর্মী। কিন্তু দাঁড়ানো তো দূর, উল্টে ওই পুলিশকর্মীকে ধাক্কা মেরে গাড়ির বনেটে তুলে ৫০০ মিটার রাস্তা ছুটল চালক (youth carries traffic cop on car bonnet)। সেই পুরো ঘটনাই ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় রাজস্থানের যোধপুরে (Jodhpur accident)। অভিযুক্ত চালকের নাম ওসমান দেবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক গাড়ি চালাতে চালাতেই মোবাইল ফোন কথা বলছিলেন। তা দেখতে পেয়েই জরিমানা করার জন্য তাকে দাঁড়াতে বলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল গোপাল ব্যাস। কিন্তু না দাঁড়িয়ে গাড়ি ছোটাতে থাকে ওসমান। সামনে দাঁড়িয়ে থাকা গোপালকে ধাক্কা মেরে তাঁকে বনেটের উপর তুলে ওই অবস্থাতেই ছুটে থাকে সে।

অন্তত আধ কিলোমিটার রাস্তা ওইভাবেই যাওয়ার পর শেষে গাড়ি দাঁড় করায় অভিযুক্ত। বনেট থেকে পড়ে যান গোপাল। তাঁর শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে বলে জানা গেছে, মোবাইলটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। শাস্ত্রীনগর থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ওসমান নামে ওই চালককে। তাকে হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

রান্না ঘরে গোখরো, আলু পেঁয়াজের পাশে ১৮ টা সাপের ডিম, ময়নাগুড়িতে হুলস্থুল


```