আদালত প্রাথমিকভাবে মামলার বিষয়টি গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 July 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: নিয়মবহির্ভূতভাবে প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিযুক্ত করা হচ্ছে! এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন প্রায় ৫০ জন শিক্ষক।
মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করে তাঁদের এমন দায়িত্ব দিতে চাইছে, যা আইনসম্মত নয়।
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের আইনজীবী বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে — কোনও শিক্ষককে শুধুমাত্র ছুটির দিনগুলিতে বিএলও-র কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু বাস্তবে যেভাবে কাজের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, স্কুল চলাকালীন সময়েই তাঁদের এই দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
আদালত প্রাথমিকভাবে মামলার বিষয়টি গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
সম্প্রতি এসআইআর ইস্যুতে চরম কৌতূহল বাংলায়। বিহারের আদতে এখানেও এমনটা হবে কিনা, তা নিয়ে চর্চা চলছে। ইতিইমধ্যে বিএলও-দের বেতন বৃদ্ধি এবং বিশেষ ট্রেনিংয়ের খবরেও জল্পনা বেড়েছে।
যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এসআইআর নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সিইও শুধু জানিয়েছেন, বিষয়টি তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। জাতীয় নির্বাচন কমিশন এই ব্যাপারে ঘোষণা করবে।