Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আলকারাজ হলেন মেসি-রোনাল্ডোর মিশেল, তিনি ফুটবলের মতোই টেনিস খেলেন!

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক টেনিসের বিস্ময় কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। তিনি টেনিসের খেলার স্টাইলকে বদলে দিয়েছেন। তিনি কোর্টে হয়ে ওঠেন বাঘের মতো হিংস্র, পাশাপাশি তাঁর টেনিসে রয়েছে শিল্পের মূর্ছনা। উইম্বলডন ফাইনালে এই স্প্যানিশ তার

আলকারাজ হলেন মেসি-রোনাল্ডোর মিশেল, তিনি ফুটবলের মতোই টেনিস খেলেন!

শেষ আপডেট: 21 July 2023 18:55

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক টেনিসের বিস্ময় কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। তিনি টেনিসের খেলার স্টাইলকে বদলে দিয়েছেন। তিনি কোর্টে হয়ে ওঠেন বাঘের মতো হিংস্র, পাশাপাশি তাঁর টেনিসে রয়েছে শিল্পের মূর্ছনা।

উইম্বলডন ফাইনালে এই স্প্যানিশ তারকা ১৬ বছরের বড় নোভাক জকোভিচকে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন। প্রায় পাঁচ ঘণ্টার বেশি টেনিস কোর্টে দাপটে খেলে তিনি খেতাব জিতেছেন। তিনি হয়ে উঠেছেন এক অন্য গ্রহের তারা। যাঁর খেলার স্টাইল নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও ঘোর বিস্ময়।

শুধু টেনিসের বিশেষজ্ঞরাই নন, বরং সব খেলার কিংবদন্তিরাই আলকারাজের খেলা দেখে মুগ্ধ। ব্রিটিশ ফুটবলের খ্যাতনামা তারকা গ্যারি লিনেকার (Gary Lineker) পর্যন্ত জানিয়েছেন, আলকারাজ ফুটবলের মতোই টেনিস খেলে থাকে। ওঁকে দেখলেও ফুটবলার মনে হয়। শারীরিক গঠন দেখে তাই মনে হওয়া স্বাভাবিক বিষয়।

লিনেকার আরও বলেছেন, ‘আলকারাজ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মিশেল। রোনাল্ডোর গতি ও শক্তি রয়েছে ওর মধ্যে। আর মেসির থেকে পেয়েছে খেলায় জেতার কৌশলগত দিক। মেসির বুদ্ধি রয়েছে ওর মধ্যে।’

টেনিসের প্রাক্তন একনম্বর ম্যাটস উইল্যান্ডারও সেন্টার কোর্টে হাজির থেকে দেখেছেন নতুন এক তারকার উত্থান। রীতিমতো আলকারাজের খেলা দেখে বলেছেন, ‘আমি নাদাল, ফেডেরার ও জকোভিচের মধ্যে যেটা দেখতে পাই না, সেটি আলকারাজের মধ্যে দেখতে পাই। সেটি হল নির্মল হাসি। ওই হাসি তাকে আমি হাসতে দেখেছি খেলার চাপের মধ্যেও। এই আবেগই দর্শকরা দেখতে আসেন।’

প্রেমিকাসহ পিএসজি গোলরক্ষককে বেঁধে রেখে ডাকাতি প্যারিসের ফ্ল্যাটে


```