Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গাছে ধাক্কা মেরে ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, অবিশ্বাস্যভাবে রক্ষা পেলেন আরোহীরা

দ্য ওয়াল বাংলা: গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। সামনেই একটি গাছে ধাক্কা মেরে আরোহী সমেত সটান গভীর খাদে পড়ে গিয়েছিল গাড়ি (car falls 200ft in gorge)। কিন্তু রাখে হরি, মারে কে! তাই ২০০ ফুট নীচে পড়ে যাওয়ার পরেও অবি

গাছে ধাক্কা মেরে ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, অবিশ্বাস্যভাবে রক্ষা পেলেন আরোহীরা

শেষ আপডেট: 31 January 2023 05:20

দ্য ওয়াল বাংলা: গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। সামনেই একটি গাছে ধাক্কা মেরে আরোহী সমেত সটান গভীর খাদে পড়ে গিয়েছিল গাড়ি (car falls 200ft in gorge)। কিন্তু রাখে হরি, মারে কে! তাই ২০০ ফুট নীচে পড়ে যাওয়ার পরেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন সকলেই।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মহারাষ্ট্রের মুম্বই থেকে ১৪০ কিলোমিটার দূরে ভিহুল গ্রামে (Maharashtra accident)। আন্ধেরির বাসিন্দা নিনাদ রাউল নিজেই গাড়ি চালিয়ে শ্রীবর্ধন থেকে বাড়ি ফিরছিলেন। গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে এবং বাবা মা। ভিহুল গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিনাদ। গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। তারপর হাইওয়ের পাশে ২০০ ফুট গভীর গর্তে পড়ে যায়।

স্থানীয় এক ব্যক্তি চোখের সামনে এমন ভয়ানক দুর্ঘটনা দেখে মনগাওঁ থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। জানা গেছে, খাদের ভিতর একটি সমতল জমির উপর পড়েছিল গাড়িটি। সেই কারণেই সেটি তেমন ক্ষতিগ্রস্থ হয়নি। সামান্য চোট লাগা ছাড়া গাড়ির পাঁচ আরোহীও সুরক্ষিতই ছিলেন। যদিও উদ্ধারকারীরা গিয়ে না পৌঁছানো পর্যন্ত গাড়িটির ভিতরেই আটকা পড়েছিলেন তাঁরা। পুলিশ পৌঁছানোর আধ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় সকলকে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থই রয়েছেন সকলে। গাড়িটিও খাদ থেকে তোলা হয় পরে।

পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে কোনও মামলা দায়ের করা হয়নি। নিনাদ রাউল ও তাঁর পরিবারের লোকজনের বয়ান নথিভুক্ত করা হচ্ছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে কোনও মামলা রুজু করা হবে কিনা।

আজ জেলবন্দি আশারামকে সাজা ঘোষণা, শিষ্যাকে ১০ বছর আগে ধর্ষণ করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু


```