Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মালদহ, মুর্শিদাবাদের পর তালিকায় ক্যানিং! পঞ্চায়েত প্রধানকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি

একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা বা খুনের হুমকির কারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। যে কারণে আসানসোলের তিনজন নেতাকেই নিরাপত্তা দেওয়া হয়েছে।

মালদহ, মুর্শিদাবাদের পর তালিকায় ক্যানিং! পঞ্চায়েত প্রধানকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 January 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনার কয়েকদিন পরেই মুর্শিদাবাদের এক তৃণমূল নেতার বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং সাদা থানা রেখে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছিল। এখন যেন এহেন ঘটনা ট্রেন্ড হয়ে গিয়েছে। এ কথা বলার কারণ বৃহস্পতিবারের ক্যানিংয়ের ঘটনা।   

গোপালপুর পঞ্চায়েত প্রধানকেও এবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হল। তাতে রয়েছে আগ্নেয়াস্ত্রের ছবি এবং অডিও বার্তাও। অভিযোগ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরপরই পঞ্চায়েত প্রধান ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। হুমকির পর থেকেই আতঙ্কে পঞ্চায়েত প্রধানের পরিবার। 

 

বুধবার রাতের দিকে পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলের হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে মেসেজ আসে। যেখানে একটা বন্দুকের ছবি আর অডিও বার্তা রয়েছে। বলা হয়েছে 'এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়।' 

একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা বা খুনের হুমকির কারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। যে কারণে আসানসোলের তিনজন নেতাকেই নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি খুন বা খুনের হুমকি নিয়ে জেলা পুলিশকেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে বলে খবর।

কে বা কারা এই হুমকি বার্তা পাঠাল তা বুঝে উঠতে পারছেন না আকচার মণ্ডল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


```