Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোভিডের দ্বিতীয় ধাক্কায় ফের বিপন্ন কানাডা, বাড়ল আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধ

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলানোর জন্য কানাডা আন্তর্জাতিক ভ্রমণের উপর চাপিয়েছে আরও কঠিন বিধিনিষেধ। কানাডার দরজা এখন খুলছে না সাধারণ পর্যটকদের জন্য। করোনা ভাইরাসের দাপট থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। চলত

কোভিডের দ্বিতীয় ধাক্কায় ফের বিপন্ন কানাডা, বাড়ল আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধ

শেষ আপডেট: 1 December 2020 16:17

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলানোর জন্য কানাডা আন্তর্জাতিক ভ্রমণের উপর চাপিয়েছে আরও কঠিন বিধিনিষেধ। কানাডার দরজা এখন খুলছে না সাধারণ পর্যটকদের জন্য। করোনা ভাইরাসের দাপট থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। চলতি বছরের মার্চের ১৬ তারিখ থেকেই প্রথম বিধিনেষধ আরোপ করা হয়েছিল। বেশিরভাগ বিদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় কারণে কানাডায় বেড়াতে আসা নিষিদ্ধ বলে জানিয়েছে কানাডা সরকার। তবে কোভিডের কারণে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সকল যাত্রীদের ওপরই বিধিনিষেধ আরোপ করা হয়েছে কানাডা সরকারের তরফ থেকে। তবে কানাডার সুরক্ষা ও জরুরি বিভাগের মন্ত্রী বিল ব্লেয়ার জানান যে মার্কিন নাগরিকদের জন্য কানাডায় বেড়াতে আসার বিধিনিষেধ আরও বেশি কড়া। মার্কিন নাগরিকরদের ক্ষেত্রে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হয়েছে কানাডা সরকারের তরফ থেকে। বাকি অন্য দেশগুলোর পর্যটকরা ২০২১ এর জানুয়ারির পর থেকেই আসতে পারবেন কানাডাতে। সুরক্ষা ও জরুরি বিভাগের মন্ত্রী আরও বলেন যে কানাডার সরকার যেমন বেড়াতে আসার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তেমনই কানাডার সকল বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তার দিকেও নজর রাখছে সরকার। আর পাইলট প্রকল্পের জন্য কানাডার সরকার ছাড় দিলেও, পাইলটদের আলাদা করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে করোনার কারণে যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপিত হলেও প্রতিদিন চার লক্ষ জন সীমান্ত অতিক্রম করে এদেশে আসেন। নিষেধাজ্ঞার পরেও যাঁদের কানাডায় আসতে দেওয়া হচ্ছে, তাঁদের কাছে রয়েছে কিছু যুক্তিগ্রাহ্য কারণ। ছাত্রছাত্রীরা, দেশের প্রয়োজনীয় শ্রমিকেরা, বাবা-মা, শিশু, আর কানাডিয়ান নাগরিকের অভিভাবকেরাই শুধু অন্যদেশ থেকে আসতে পারছেন। তবে আসার সময় ও পরে সমস্ত বিধিনিষেধ, নিয়মাবলি মেনে চলতে হচ্ছে সকলকে। যাঁরা বাইরের থেকে কানাডাতে আসছেন তাঁদের প্রত্যেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

```