
শেষ আপডেট: 6 March 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার গুরুগ্রাম জেলার সোনার বালা (gold bracelet) চুরির ঘটনায় চমকে গেছে গোটা রাজ্য। দিল্লির প্যাটেল নগরের বাসিন্দা নলিন চাকরি করতেন বড় এক বেসরকারি কোম্পানিতে। তিনি কোম্পানির ডেপুটি ম্যানেজার। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় নিজের বন্ধুকে হুডা সিটি মেট্রো স্টেশনে নামিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরাতে যাওয়ার সময় একজন মহিলা এসে তাঁর গাড়ির কাছে দাঁড়ায় এবং এসকর্ট সার্ভিস নেওয়ার জন্য তাঁকে জোর করতে শুরু করে।
বারবার আপত্তি করা সত্ত্বেও ওই মহিলা নলিনের গাড়িতে জোর করে বসে পড়ে। কিছুদূর যেতেই নলিন নামিয়ে দেয় ওই এসকর্টকে। যদিও তার মধ্যেই কাজ সেরে ফেলে ওই মহিলা। গাড়ি থেকে নেমে যেতেই নলিন লক্ষ্য করেন তাঁর হাতের ১.২৫ লাখ টাকার সোনার বালাটা আর নেই। তখনই বুঝতে পারেন তাঁর সখের বালা চুরি করে পালিয়েছে ওই মহিলা।
পুলিশ নলিনের কথা অনুযায়ী সেই মহিলা এসকর্ট (Call girl) নামে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, ওই চত্বরের আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই অজ্ঞাত মহিলার খোঁজে। অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।