Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আয়ুষ্মান ভারত' কেন চালু হচ্ছে না? রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট, হলফনামা তলব

আদালত এদিন আবেদনকারীকেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর দুই সপ্তাহের মধ্যে আবেদনকারীকে জবাবি হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

'আয়ুষ্মান ভারত' কেন চালু হচ্ছে না? রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট, হলফনামা তলব

কলকাতা হাইকোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 March 2026 19:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ঠিক আগে ফের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) ইস্যুতে চাপ বাড়ল সরকারের। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে (Ayushman Bharat West Bengal) কেন চালু হয়নি, তা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে স্পষ্ট জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) এবং বিচারপতি পার্থসারথী সেন (Parthasarathi Sen)–এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে জানাতে হবে কেন এই প্রকল্প রাজ্যে কার্যকর করা হয়নি এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী।

এই মামলার আবেদনকারী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনমুখী স্বাস্থ্য প্রকল্প। দেশের অধিকাংশ রাজ্যে এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

শমীকের আইনজীবীর বক্তব্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর রাজ্য সরকার প্রথমে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু পরের বছর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর থেকেই পশ্চিমবঙ্গে এই প্রকল্প কার্যকর হয়নি।

আদালত এদিন আবেদনকারীকেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর দুই সপ্তাহের মধ্যে আবেদনকারীকে জবাবি হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রের দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষদের চিকিৎসার খরচে সহায়তা করা। দেশের বহু রাজ্যে এই প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না হওয়ায় রাজনৈতিক মহলেও দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। রাজ্য সরকার এর বদলে নিজস্ব স্বাস্থ্য প্রকল্প চালু করেছে। তবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন বলে বিরোধীদের অভিযোগ।

এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপে বিষয়টি আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এল। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা জমা পড়ার পরই মামলার পরবর্তী শুনানির দিক নির্ধারিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে দেশের অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য কেন্দ্রের তরফে এই জনস্বাস্থ্য প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ হতে হবে।


```