Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থর জামিন খারিজ, কী বলল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন জেলবন্দি পার্থ। মঙ্গলবার ওই মামলার শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থর জামিন খারিজ, কী বলল হাইকোর্ট

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন জেলবন্দি পার্থ। মঙ্গলবার ওই মামলার শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, 'তদন্ত যে পর্যায়ে রয়েছে এই মুহূর্তে জামিন মঞ্জুর করা সম্ভব নয়।'

২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। সে সময় পার্থর বান্ধবী অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারও। সামনে আসে টাকার বিনিময়ে চাকরি বিক্রির প্রসঙ্গও।

সম্প্রতি নিয়োগ মামলার রায় দিতে গিয়ে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে হাইকোর্ট। ফলে রাতারাতি চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এ ব্যাপারে মামলা গড়িয়েছে সুপ্রিমকোর্টে।

এদিকে নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিন চেয়েছেন পার্থ। শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে সম্প্রতি ফের জামিনের আর্জি জানিয়েছিলেন পার্থর আইনজীবী। পাল্টা হিসেবে ইডির তরফে পার্থর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগে এফআইআর দায়ের হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। এরপরই জামিনের আর্জি খারিজ করে দেন বিচারপতি।


```