Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেজুরির জোড়া মৃত্যুতে ফের হাইকোর্টের কড়া বার্তা, নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

১৮ সেপ্টেম্বরের মধ্যে ডিভিশন বেঞ্চে  বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে রাজ্যকে।

খেজুরির জোড়া মৃত্যুতে ফের হাইকোর্টের কড়া বার্তা, নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 September 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: খেজুরির জোড়া রহস্যমৃত্যু নিয়ে (Twin deaths Case) ফের তৎপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসকেএমে হওয়া দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে একাধিক আঘাতের কথা স্পষ্টভাবে উঠে আসায়, এবার রাজ্যকে নতুন মেডিকেল বোর্ড গঠনের (New Medical Board in Khajuri) নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। 

বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ রিপোর্ট জমা দিতে হবে।

গত ১১ জুলাই মহরম উপলক্ষে খেজুরি থানার ভাঙনমারি গ্রামে আয়োজিত হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। পরদিন সকালে উদ্ধার হয় দুই যুবক—সুধীর পাইক ও সুজিত দাসের রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। যদিও তৃণমূলসহ অনুষ্ঠান আয়োজকদের বক্তব্য, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।

প্রথম ময়নাতদন্তে পুলিশের দাবি ছিল, মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকেই। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে চিত্র উল্টো। রিপোর্টে সুধীরের দেহে ২৪টি আঘাত এবং সুজিতের দেহেও একাধিক গভীর আঘাতের উল্লেখ রয়েছে।

তবে প্রশ্ন উঠছে—একই দেহের দুটি ময়নাতদন্ত রিপোর্টে এই বিপরীত তথ্য এল কোথা থেকে? মৃত্যুর কারণ ‘আঘাত’ নাকি ‘বিদ্যুৎস্পৃষ্ট’, তা নিয়ে ধোঁয়াশা বাড়তেই মৃতদের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্তের ভার যায় সিআইডির হাতে।

এবার আদালতের সাফ নির্দেশ—নতুন মেডিকেল বোর্ড গঠন করে, এসএসকেএমের দ্বিতীয় রিপোর্টে যে যে আঘাতের কথা বলা হয়েছে, তার বিশদ ব্যাখ্যা দিতে হবে। সেই সঙ্গে জানাতে হবে, ঠিক কোন কোন আঘাত মৃত্যুর কারণ হতে পারে। গোটা রিপোর্ট নিয়েও পূর্ণাঙ্গ মতামত জমা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য দফতরকে।

রাজ্য-রাজনীতিতে তীব্র বিতর্কে মোড় নিয়েছে এই রহস্যমৃত্যু। রাজনৈতিক চাপানউতরও চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে হাইকোর্টের কড়া নির্দেশে নতুন করে গতি পেল তদন্ত। এখন দেখার, নতুন মেডিকেল বোর্ডের রিপোর্টে কী উঠে আসে।


```