Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্দেশখালির নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

এই ইস্যুতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। বুধবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত।

সন্দেশখালির নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 8 January 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ইস্যুতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। বুধবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত। বিচারপতি পুলিশকে নির্দেশ দিয়েছেন, নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার নিরাপত্তা দিতে হবে। গণধর্ষণের অভিযুক্তরা এখনও কেউ গ্রেফতার হননি। তাই সেই প্রেক্ষিতেই এই নির্দেশ তাৎপর্যপূর্ণ।

গত বছরের ১৫ মে বুধবার গভীর রাতে সন্দেশখালি থানায় স্থানীয় তৃণমূল নেতা দিলীপ-সহ আরও তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটি এলে মহিলাকে ফেলে অভিযুক্তরা চম্পট দেয়। এই মামলাতেই নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট। 

সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে। এদিকে রাজ্যর তরফে জানানো হয়েছে, তদন্ত এগিয়েছে। চার্জশিট দেওয়া হবে। 

ঘটনার পর সাত মাসের বেশি সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা পুলিশ নেয়নি বলে অভিযোগ। সে কারণে বাধ্য হয়েই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ঘটনার পর এতদিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তারা। 

নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। 


```