Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পশুবলি মামলায় উঠে এল অ্যাডভোকেট জেনারেলের প্রসঙ্গ, মাছ না খেয়ে এক দিনও থাকতে পারেন না এজি!

আদালত এও জানায়, এই সব উৎসবের মধ্য অন্য ধরনের মেজাজ থাকে। এর সঙ্গে অনেকের বিশ্বাসও জড়িত। অনেক রাজ্যে মোরগ লড়াইও হয়। তাই পাঁঠা বলির ওপরও কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না।

পশুবলি মামলায় উঠে এল অ্যাডভোকেট জেনারেলের প্রসঙ্গ, মাছ না খেয়ে এক দিনও থাকতে পারেন না এজি!

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 October 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: রাসপূর্ণিমার পরে ১০ হাজারেরও বেশি পশুবলি দেওয়া হয় দক্ষিণ দিনাজপুরের একটি কালীমন্দিরে। পশুবলির এই রীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা।

ওই মামলার পর্যবেক্ষণে মঙ্গলবার হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তর প্রসঙ্গ টেনে আনলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ।

আদালত সূত্রের খবর, পশুবলি সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এজলাসে উপস্থিত এজি কে দেখিয়ে দুই বিচারপতিকে বলতে শোনা যায়, 'অ্যাডভোকেট জেনারেল নাকি মাছ না খেয়ে এক দিনও থাকতে পারেন না।' যা শুনে এজিও লাজুক কণ্ঠে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলেন, "আমি আমিষভোজী, ভীষণভাবে মাছ প্রিয়!"

এরপরই মামলাকারীর উদ্দেশে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ জানিয়ে দেন, পূর্ব ভারতের সকলকে নিরামিষাশী করা যদি মামলাকারীর চূড়ান্ত লক্ষ্য হয়, তবে তা আদালতের পক্ষে করা সম্ভব নয়।

সংবিধানের ২৫ অনুচ্ছেদ এর প্রসঙ্গ টেনে মামলাকারীর আইনজীবী অবশ্য বোঝাতে চান, ধর্মীয় আচার পালনের অধিকারের মধ্যে এই পশুবলির রেওয়াজ পড়ে না। 

 জবাবে আদালত এজির প্রসঙ্গ টেনে বোঝায় যে তা বলে সকলকে নিরামিশাষী করাও সম্ভব নয়। আদালত এও জানায়, এই সব উৎসবের মধ্য অন্য ধরনের মেজাজ থাকে। এর সঙ্গে অনেকের বিশ্বাসও জড়িত। অনেক রাজ্যে মোরগ লড়াইও হয়। তাই পাঁঠা বলির ওপরও কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না।


```