Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রয়োজন নেই! সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তার দ্রুত শুনানির আর্জি জানান হয়।

প্রয়োজন নেই! সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

শেষ আপডেট: 19 February 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তার দ্রুত শুনানির আর্জি জানান হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দ্রুত শুনানি এখন সম্ভব নয়। 

মামলাকারী সংযুক্তা সামন্ত সন্দেশখালি এলাকায় সিআরপিএফ-এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়ে আবেদন করেন। তবে মামলাকারী যেহেতু সন্দেশখালি এলাকার বাসিন্দার নন, পাশাপাশি তিনি সেখানে যাওয়ার চেষ্টাও করেননি, তাই এই মুহূর্তে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছে তাঁর মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই। তালিকা অনুযায়ী মামলাকারীর মামলার শুনানি হবে বলেই জানান হয়েছে। 

সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে গত শুক্রবার কলকাতা হার্ইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তবে সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী সন্দেশখালি যাননি। তিনি সেখানকার বাসিন্দাও নন। তাই তাঁর মামলার দ্রুত শুনানির এখনও দরকার নেই। 

গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি। সেখানকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে হামলার মুখে পড়ে ইডির আধিকারিকরা। তারপর থেকে এখনও বেপাত্তা শেখ শাহজাহান। এরপর থেকেই এলাকা উত্তপ্ত। বর্তমানে শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ কিছুটা কমেছে। একই সঙ্গে পরিস্থিতি বুঝে সন্দেশখালির ৪ জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নিয়েছে পুলিশ প্রশাসন। 


```