Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

SSC: সদ্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের OMR পাবলিশ করার নির্দেশ হাইকোর্টের

সদ্য নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর শিট পাবলিশ করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। ওয়েবসাইটে ওএমআর পাবলিশ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

SSC: সদ্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের OMR পাবলিশ করার নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অমৃতা সিনহা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 November 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সদ্য নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর সিট (OMR Sheet) পাবলিশ করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। ওয়েবসাইটে ওএমআর পাবলিশ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

অন্যদিকে, পূর্বে প্যানেলের মেয়াদ শেষে যারা নিয়োগ পেয়েছেন তাদের নাম এবং ওএমআর-ও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তালিকা তলব করেছেন। এই তালিকায় নাম রয়েছে অথচ ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এমন চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপরে। এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির।

এদিনই এই সংক্রান্ত মামলায় আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তাঁর এজলাসে শুনানির সময়ে এক আইনজীবী নথি যাচাইয়ে তাড়া দেন। তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেই বিচারপতি মন্তব্য করেন, “পরীক্ষার ভবিষ্যৎ (Future of Exam) কী কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়েই ব্যস্ত!”

ওই আইনজীবী শুক্রবারই শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বারবার বলতে থাকেন, খুব তাড়াতাড়ি নথি যাচাই শুরু হবে। ফলে শুক্রবারই যেন এসএসসি (SSC) সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে এই মামলার শুনানি করা হয়। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন বিচারপতি সিনহা।

বুধবার সুপ্রিম কোর্ট এসএসসি-র নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বলে - ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যারা 'যোগ্য' চাকরিপ্রার্থী (Untainted) ছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গেই নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা নিয়েছে। এটা কোথাও বলা ছিল না! পাশাপাশি এও জানানো হয়, এসএসসি পরীক্ষা সংক্রান্ত যা মামলা হবে, সবের শুনানি হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণে আরও স্পষ্ট, পরীক্ষার অনিশ্চয়তা ও নিয়োগ সংক্রান্ত জটিলতা মিটতে এখনও দেরি। সেই পরিস্থিতিতে নথি যাচাই প্রক্রিয়া শুরু করার এত তাড়া দেওয়া কতটা উপযুক্ত, তা নিয়েই স্বাভাবিকভাবে প্রশ্ন। 

প্রসঙ্গত, এসএসসি-র নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন পুরনো-আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। নতুনদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর দেওয়ার নিয়মকে (Extra 10 Marks) কেন্দ্র করে। অভিযোগ ওঠে, অভিজ্ঞতায় বোনাস ১০ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গেছেন। সিস্টেমে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতেই নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলন গড়ে ওঠে।


```