Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হাইকোর্টে স্বস্তি সৌমিত্রর, বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর খারিজের নির্দেশ হাইকোর্টের

সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে চলতে থাকা মামলা খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। 

হাইকোর্টে স্বস্তি সৌমিত্রর, বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর খারিজের নির্দেশ হাইকোর্টের

সৌমিত্র খাঁ

শেষ আপডেট: 26 July 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টে স্বস্তি পেলেন সৌমিত্র খাঁ। শুক্রবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে চলতে থাকা মামলা খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। 

২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানীর অভিযোগ ছিল। নিম্ন আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানাও জারি করে নিম্ন আদালত।

মামলাটিতে সৌমিত্রকে পাঁচবার এমপি, এমএলএ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন সাংসদ। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলাতেই শুক্রবার বিচারপতি ঘোষের নির্দেশে স্বস্তি পেলেন সৌমিত্র। 

এর আগে গত ৯ জুলাই  সৌমিত্রকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি হাজিরা দেননি। তখন তাঁর বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশও দেয় এমপি-এমএলএ আদালত। এরপরই সৌমিত্র সেই এফআইআর খারিজের আবেদন জানান উচ্চ আদালতে। 


```