Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হাইকোর্টের নির্দেশে চাকরি পাবেন ১৭০০ জন, ২৬ বছর পর কাটল নিয়োগ জট

মঙ্গলবার এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

হাইকোর্টের নির্দেশে চাকরি পাবেন ১৭০০ জন, ২৬ বছর পর কাটল নিয়োগ জট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 30 April 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল ২৬ বছর পর। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার চাকরি পেতে চলেছেন ১৭০০-র বেশি চাকরিপ্রার্থী। ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করলেই শুধু হবে না। মোট ১,৭২৯ জনকে নিয়োগ করতে হবে। মঙ্গলবার এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মামলাকারীর দাবি ছিল, আইসিডিস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। তারপর আর কেউ এই পদে নিয়োগ পাননি। ২০১৯ সালে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময়ে ৩,৪৫৮টি আইসিডিস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্র জানিয়েছিল, মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়ারির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে।

রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, অঙ্গনওয়ারির কর্মীদের জন্য ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩,০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে তারা। এই নিয়োগের বিরোধিতা করেই কিছু অঙ্গনওয়ারির কর্মী আদালতের দ্বারস্থ হন। তাদের এও অভিযোগ, বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় গত বছর ১৯ সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন ৫০ শতাংশ শূন্যপদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়ারির কর্মীদের থেকেই নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেছে।

সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার পর ১,১৫২জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু করে দেওয়া হয়। তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়ারির কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হন।

আদালতে মামলা দায়ের হতেই গত ১৩ জানুয়ারি বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। মামলাটি শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ ৩০জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে, যা বেআইনি। 

পরবর্তী ক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নেই, তাই ৫০ শতাংশ শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। সেক্ষেত্রে ৩,৪৫৮ শূন্যপদের মধ্যে ১,৭২৯ জন হবেন অঙ্গনওয়ারির কর্মী। 

আদালতের নির্দেশ, গত ১২ এপ্রিল যে ৪০৯ জনের নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্যপদে ১,১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ হবে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয় ডিভিশন বেঞ্চে বিচারাধীন হওয়ার কারণে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির। আগামী ৬ সপ্তাহের মধ্যে সেই হলফনামা দিতে হবে। 


```