Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

সরকারি স্কুলগুলিকে বিশ্বমানের করতে ২৫০০ কোটির মেগা-প্রকল্প, মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন ব্রাত্য

রাজ্যজুড়ে (West Bengal News) ছড়িয়ে থাকা সরকারি স্কুলগুলিকে (West Bengal School) বিশ্বমানের করে তুলতে আড়াই হাজার কোটি টাকার মেগা-প্রকল্পের রূপরেখা দেওয়া হল।

সরকারি স্কুলগুলিকে বিশ্বমানের করতে ২৫০০ কোটির মেগা-প্রকল্প, মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন ব্রাত্য

ব্রাত্য বসু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 17:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে (West Bengal News) ছড়িয়ে থাকা সরকারি স্কুলগুলিকে (West Bengal School) বিশ্বমানের করে তুলতে আড়াই হাজার কোটি টাকার মেগা-প্রকল্পের রূপরেখা দেওয়া হল। অন্য দিকে মার্চ মাসের শুরু থেকেই ৯.৫০ টাকা কেজি দরে চাষিদের থেকে সরাসরি আলু (Potato) কেনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (State Government)। মঙ্গলবার মন্ত্রিসভার (Cabinet Meeting) গুরুত্বপূর্ণ বৈঠকের পর জোড়া সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

বিশ্বমানের মডেল স্কুল: ব্রাত্যর মাস্টারপ্ল্যান

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, শিক্ষাক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম সারিতে। সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে ‘স্কুল মান উন্নয়ন’ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য। এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB) এই প্রকল্পের মোট খরচের ৭০ শতাংশ বহন করবে। মন্ত্রী জানান, রাজ্যের ৪৩০টি ব্লকের প্রতিটিতে অন্তত একটি করে ‘মডেল স্কুল’ গড়ে তোলা হবে। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ব্লকগুলিতে গড়ে উঠবে দুটি করে আধুনিক স্কুল।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, এই উন্নয়নের লক্ষ্য কেবল চুনকামের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। উন্নত পাঠদান পদ্ধতির পাশাপাশি অত্যাধুনিক গ্রন্থাগার ও স্যানিটারি ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে। গোটা বিষয়টি পর্যবেক্ষণে থাকবে বিশেষ মনিটরিং টিমের আওতায়। মূলত সরকারি স্কুলের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোই এই আড়াই হাজার কোটির লক্ষ্য।

চাষির মুখে হাসি: এমএসপি-তে আলু সংগ্রহ

অন্য দিকে, আলুর ফলন বেশি হওয়ায় বাজারে দাম পড়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন চাষিরা। তাঁদের রক্ষাকবচ দিতে ময়দানে নামলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২৫-২৬ মরসুমেও ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) আলু কিনবে রাজ্য। এর আগে পাঁচ বার সাফল্যের সঙ্গে এই প্রক্রিয়া চালানো হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী মার্চ মাসের শুরু থেকেই কেজি প্রতি ৯ টাকা ৫০ পয়সা দরে সরকারিভাবে আলু কেনা শুরু হবে। সরকারের এই হস্তক্ষেপের ফলে খুচরো বাজারে যেমন দাম নিয়ন্ত্রণে থাকবে, তেমনই ফড়েদের হাত থেকে রক্ষা পাবেন প্রান্তিক আলুচাষিরা।


```