Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন আরজি করের ডাক্তাররা, দাবি নৈহাটির জয়ী প্রার্থীর

স্তুত, আরজিকরের নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ২৫ কিমি দূরে অবস্থিত নৈহাটি। অনেকে ভেবেছিলেন, নৈহাটির ভোটে আরজি করের প্রভাব পড়বে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো।

ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন আরজি করের ডাক্তাররা, দাবি নৈহাটির জয়ী প্রার্থীর

সনৎ দে। তৃণমূলের নৈহাটির জয়ী প্রার্থী।

শেষ আপডেট: 23 November 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রথম বড় ভোট। অথচ ভোটের ফলাফল দেখলে স্পষ্ট, তাতে শাসক-বিরোধিতার কোনও প্রভাব নেই। বরং, অতীতের ৫টি আসন তো বটেই, উত্তরবঙ্গের চা বাগান প্রভাবিত মাদারিহাটের মতো বিধানসভাতেও অপ্রত্যাশিতভাবে ড্যাংড্যাং করে জিতেছেন তৃণমূলের প্রার্থী (West Bengal bypolls results 2024)।

বস্তুত, আরজিকরের নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ২৫ কিমি দূরে অবস্থিত নৈহাটি। অনেকে ভেবেছিলেন, নৈহাটির ভোটে আরজি করের প্রভাব পড়বে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। জয়ের পর আবার এ প্রসঙ্গে বড় দাবি করছেন নৈহাটি থেকে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে।

প্রায় হাফ লাখ ভোটের ব্যবধানে জয়ের পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূলের জয়ী প্রার্থী সনৎ দে'র দাবি, "আরজি করের অনেক চিকিৎসকে বাড়ি নৈহাটিতে। তাঁরাও সোশ্যাল মাধ্যমে আমার হয়ে প্রচার করেছেন। তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।"

নিজের দাবির সপক্ষে সনৎ এও বলেন, "আরজি করের ঘটনাকে আমরাও সমর্থন করিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছিলেন। অনেক জল ঘোলা হলেও বাস্তবে দেখা গেল, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা রেখেছে সিবিআই।"

প্রসঙ্গত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সম্প্রতি আদালতে জমা দেওয়া চার্জশিটেও প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে নৈহাটির বিধায়ক ছিলেন তৃণমূলের পার্থ দে। এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছিলেন পার্থ। তিনি সাংসদ হওয়ায় নৈহাটি কেন্দ্রে এবারে উপ নির্বাচন হল। পার্থ বলেন, "সনৎ ঠিকই বলেছে। আরজি করের ঘটনাকে সামনে রেখে যেভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করেছে বিরোধীরা, আরজি করের ডাক্তাররাও তার প্রতিবাদ জানাতে একান্তে তৃণমূলকে সমর্থন জানানোর জন্য প্রচার করেছিলেন।"

এ ব্যাপারে বিরোধীদের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। তবে শাসকদলের প্রার্থীর এহেন দাবি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সব মহলে।


```