Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কাউন্টিং হলের মধ্যে জয়বাংলা স্লোগান, বাগদায় উত্তেজনা 

গণনাকেন্দ্রের মধ্যে জয়বাংলা স্লোগান দিয়ে বিজেপি প্রার্থী ও এজেন্টদের উত্যক্ত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

কাউন্টিং হলের মধ্যে জয়বাংলা স্লোগান, বাগদায় উত্তেজনা 

বিনয় বিশ্বাস। বিজেপি প্রার্থী।

শেষ আপডেট: 13 July 2024 09:18

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তেজনা বাগদায়।

গণনাকেন্দ্রের মধ্যে জয়বাংলা স্লোগান দিয়ে বিজেপি প্রার্থী ও এজেন্টদের উত্যক্ত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের।

বিনয়বাবুর অভিযোগ, "ভোটের দিন আমাকে বিভিন্ন জায়গায় জয়বাংলা স্লোগান দিয়ে উত্যক্ত করার চেষ্টা করেছিল তৃণমূলের লোকজন। আমার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। এদিন গণনাকেন্দ্রের মধ্যেও একই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওরা চাইছে আমরা রেগে গিয়ে গণনাকেন্দ্র ছেড়ে চলে যায়। তাতে ওদের কারচুপি করতে সুবিধে হবে।"

অন্যদিকে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেন, "কর্মীরা হয়তো উৎসাহিত হয়ে স্লোগান দিয়ে ফেলেছেন। তবে পরাজয় নিশ্চিত বুঝে সেটাকে ইস্যু করে উনি নজর ঘোরাতে চাইছেন।"

কমিশন সূত্রের খবর, প্রথম রাউন্ড গণনা শেষে বাগদায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। তবে ২০১৬, ২০২১ বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হয়েছিল বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও প্রায় ২০ হাজার ভোটে বাগদা থেকে এগিয়ে ছিলেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি, তৃণমূলের পাশাপাশি বাগদা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে। ফলে বাগদায় তৃণমূল-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই।


```