Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোট লুট করতে এলে মালাই চাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার, বাগদায় উত্তেজনা

আগামী ১০ জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলার সঙ্গে বাগদা বিধানসভাতেও উপ নির্বাচন হবে।

ভোট লুট করতে এলে মালাই চাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার, বাগদায় উত্তেজনা

বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল।

শেষ আপডেট: 23 June 2024 08:40

দ্য ওয়াল ব্যুরো: ভোট লুট করতে এলে তিন হাত ডাণ্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির। এমনকী পুলিশ দালালি করলে থানায় তালা লাগিয়ে দেওয়ার হুঙ্কারও দিলেন।

আগামী ১০ জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলার সঙ্গে বাগদা বিধানসভাতেও উপ নির্বাচন হবে। ভোটকে ঘিরে শনিবার বাগদার হেলেঞ্চায় কর্মীসভার আয়োজন করেছিল পদ্মশিবির। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল বিজেপির নেতার বক্তব্য (দ্য ওয়াল অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি)। ভাইরাল ভিডিওয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেবদাসকে বলতে শোনা যাচ্ছে, 'ভোট লুট করতে এলে তিন হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে, বাগদা থানায় তালা লাগিয়ে দেবেন।''

ভোটের মুখে বিজেপি নেতার এহেন হুঁশিয়ারি ঘিরে এলাকার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসক শিবির। যুব তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি নিরুপম রায় বলেন, "এলাকায় অশান্তির পরিবেশ তৈরির জন্য বিজেপি নেতা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অবিলম্বে ওকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।" 

প্রসঙ্গত, বাগগায় বিজেপির ঘোষিত প্রার্থীকে মেনে নেননি দলের স্থানীয় নেতৃত্বর একাংশ। দলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। গত শুক্রবার বিজেপির ফ্ল্যাগ নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। পর্যবেক্ষকদের অনেকের মতে, শাসকদলের পাশাপাশি দলের বিক্ষুদ্ধদেরও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।


```