Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চাষিদের নামে ব্যাঙ্ককে ঠকিয়ে ৫৪০০ কোটি ঋণ

দ্য ওয়াল ব্যুরো: চাষিদের নাম করে ব্যাঙ্ক থেকে ৫৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন এক চিনিকলের মালিক। নানা জাল কোম্পানির অ্যাকাউন্টে রেখেছেন সেই টাকা। এদিকে চাষিদের নামে ঋণ শোধ করার জন্য নোটিশ পাঠাচ্ছে ব্যাঙ্ক।  কোনও কোনও কৃষককে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋ

চাষিদের নামে ব্যাঙ্ককে ঠকিয়ে ৫৪০০ কোটি ঋণ

শেষ আপডেট: 18 July 2018 07:45

দ্য ওয়াল ব্যুরো: চাষিদের নাম করে ব্যাঙ্ক থেকে ৫৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন এক চিনিকলের মালিক। নানা জাল কোম্পানির অ্যাকাউন্টে রেখেছেন সেই টাকা। এদিকে চাষিদের নামে ঋণ শোধ করার জন্য নোটিশ পাঠাচ্ছে ব্যাঙ্ক।  কোনও কোনও কৃষককে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ শোধ করতে বলা হয়েছে। মহারাষ্ট্রের বিধান পরিষদে মঙ্গলবার এই তথ্যটি জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ধনঞ্জয় মুন্ডে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম রত্নাকর গুট্টে। তিনি গঙ্গাখের সুগার অ্যান্ড এনার্জি লিমিটেড নামে এক কারখানার মালিক। পারভানি জেলায় ওই কারখানা অবস্থিত। ২০১৫ সালে ওই সংস্থা ৬০০ চাষির নামে ঋণ নেয়। তারপর ২২টি জাল কোম্পানির অ্যাকাউন্টে সেই টাকা গচ্ছিত রাখে। গুট্টের নামে গত ৫ জুলাই এফআইআর করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তিনি গ্রেফতার হননি। মুন্ডের আশঙ্কা, সরকার যদি তাঁকে ধরতে গড়িমসি করে তাহলে তিনিও পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর মতো দেশ ছেড়ে পালাবেন। বিধান পরিষদের সভাপতি রামরাজে নিম্বলকর এসম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছেন।

```