Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পুলিশ তোলা আদায় করছিল বলে অভিযোগ! মেদিনীপুরের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস

কালবনির ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাস।

পুলিশ তোলা আদায় করছিল বলে অভিযোগ! মেদিনীপুরের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস

ফাইল ছবি

শেষ আপডেট: 24 March 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) কেশিয়াড়িতে জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনার কবলে (Accident) পড়ল পর্যটক বোঝাই বাস। আর এই দুর্ঘটনার মূল কারণ পুলিশ বলেই অভিযোগ আহত যাত্রীদের! দাবি, গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করা হচ্ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। 

কালবনির ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাস। আহত যাত্রীদের অভিযোগ, নাকা তল্লাশির নামে গাড়ি আটকে তোলা আদায় করছিল পুলিশ। রাস্তার ধারে এই কারণেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল পিক আপ ভ্যান। তাতেই ধাক্কা মারে তাঁদের বাস। 

সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ পুরী থেকে আসা ওই যাত্রীবাহী বাসটি পিক আপ ভ্যানে ধাক্কা মারে। যদিও যাত্রীদের অভিযোগ মানতে চায়নি পুলিশ এবং পিক ভ্যানের চালক। পুলিশের দাবি, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই দুর্ঘটনা হয়েছে। আর পিক ভ্যানের চালকের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। 

পুরী থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশে যাচ্ছিল যাত্রী বোঝাই বাস। তবে শুধু এই বাসের যাত্রীরাই নয়, এই সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন গাড়ির যাত্রীরাও মাঝে মধ্যে অভিযোগ করেন যে, পুলিশের টাকা তোলার কারণেই দুর্ঘটনা ঘটে যায়। যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করে বাস বা গাড়ি চালকদের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।


```