Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পরিবেশ বাঁচাতে চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন দিল বর্ধমানের হ্যাচারিমাঠ সৃজনভূমি সংঘ

প্রচলিত নিয়ম মেনে কোনও পুকুর বা নদীতে নয়, বরং মন্দির চত্বরে খনন করা অস্থায়ী চৌবাচ্চাতেই বিসর্জন দেওয়া হল দুর্গা প্রতিমার। পুজো কমিটি জানিয়েছে, এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য জল দূষণ রোধ করা।

পরিবেশ বাঁচাতে চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন দিল বর্ধমানের হ্যাচারিমাঠ সৃজনভূমি সংঘ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 4 October 2025 15:37

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পরিবেশ সচেতনতায় অনন্য উদ্যোগ। নদী বা পুকুরে নয়, চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন দিল হ্যাচারিমাঠ সৃজনভূমি সংঘ। পূর্ব বর্ধমানের হ্যাচারিমাঠ সৃজনভূমি সংঘ এর আগেও পরিবেশ সচেতনতায় নানা নজির গড়েছে। এবারও সেই পথেই হাঁটল তারা। প্রচলিত নিয়ম মেনে কোনও পুকুর বা নদীতে নয়, বরং মন্দির চত্বরে খনন করা অস্থায়ী চৌবাচ্চাতেই বিসর্জন দেওয়া হল দুর্গা প্রতিমার। পুজো কমিটি জানিয়েছে, এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য জল দূষণ রোধ করা।

গত বছর থেকেই এই পথে হাঁটছে সৃজনভূমি সংঘ। এ বছরও মন্দির সংলগ্ন এলাকায় ২০ ফুট বাই ২০ ফুট জায়গা খুঁড়ে তৈরি করা হয় অস্থায়ী চৌবাচ্চা। ক্লাবের অন্যতম কর্মকর্তা সুশান্ত মুখার্জী বলেন, “প্রতিমা তৈরিতে ব্যবহৃত রঙ, সাজসজ্জা ও পোশাকে নানা রাসায়নিক থাকে। এগুলি পুকুর বা নদীতে বিসর্জন দিলে জলের ভয়াবহ দূষণ ঘটে। তাই আমরা আমাদের প্রতিমা ও পুজোর যাবতীয় সামগ্রী ওই চৌবাচ্চাতেই বিসর্জন দিই। পরে এটিকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।পরিবেশ রক্ষায় এটাই আমাদের অঙ্গীকার’.

ক্লাব সভাপতি দেবদাস বালা বলেন, “আমরা প্রথম থেকেই পরিবেশ সচেতনতার উপর জোর দিয়ে আসছি। পাড়ার রাস্তা, ড্রেন, এমনকি জঙ্গলও নিজেরাই পরিষ্কার করি। প্রতিমা তৈরিও করেছি মন্দিরের ভেতরে, যাতে বাইরে অপ্রয়োজনীয় জিনিস পড়ে না থাকে।” বৃহস্পতিবার দশমী হলেও এখানে বিজয়া পালন করা হয় শুক্রবার। বিকেলে পাড়ার মহিলারা দেবীকে বরণ করেন ও সিঁদুর খেলায় মাতেন। এরপর নির্দিষ্ট রাস্তায় প্রতিমা পরিক্রমা করে আনা হয় মন্দির প্রাঙ্গণে। সেখানে ছোট্ট চৌবাচ্চাতেই হয় প্রতিমা বিসর্জন।


```