Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৪ দিনে ৩৩ কোটি! এবারের দুর্গাপুজোয় মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের এই জেলার

এ বছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী এক দিনে পড়েছিল। সেই কারণে ২ অক্টোবর রাজ্যজুড়ে ‘ড্রাই ডে’ পালিত হয়, মদের দোকানও বন্ধ ছিল। ফলে ওই দিন বিক্রি কিছুটা কম হয়।

৪ দিনে ৩৩ কোটি! এবারের দুর্গাপুজোয় মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের এই জেলার

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 October 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় (Durga Puja 2025) ফের অনন্য রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গের (West Bengal) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা। ষষ্ঠী থেকে নবমী - এই চার দিনে রাজ্যের অন্য সব জেলার তুলনায় সবচেয়ে বেশি মদ বিক্রি (Liquor Sell) হয়েছে এই জেলাতেই।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই সময়ে আইএমএল বিক্রি হয়েছে ৩ লক্ষ ২০ হাজার ৫০৯.৭২ লিটার, এফএল ২ লক্ষ ২৬ হাজার ৫৫.৮৫ লিটার এবং বিয়ার ২ লক্ষ ৮৪ হাজার ২০৫.৩৯ লিটার। সব মিলিয়ে চার দিনে জেলা আয় করেছে প্রায় ৩৩.৮৭ কোটি টাকা।

এ বছর বিদেশি মদের তুলনায় দেশীয় মদের বিক্রিই ছিল বেশি। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরাও দেশীয় মদের দিকেই ঝুঁকেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এ বছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী এক দিনে পড়েছিল। সেই কারণে ২ অক্টোবর রাজ্যজুড়ে ‘ড্রাই ডে’ পালিত হয়, মদের দোকানও বন্ধ ছিল। ফলে ওই দিন বিক্রি কিছুটা কম হয়।

প্রতি বছরই পুজোর সময়ে পূর্ব মেদিনীপুরে মদের বিক্রি থাকে ঊর্ধ্বমুখী। দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ একাধিক পর্যটনকেন্দ্রে দেশ-বিদেশ থেকে পর্যটকদের ভিড় বেড়ে যায়। সেইসঙ্গে বেড়ে যায় মদের বিক্রিও। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

গত এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে এবছর ৩১ মার্চ পর্যন্ত এই জেলায় মোট ১৭৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। পরিসংখ্যান এও বলে, টানা পাঁচবার মদ বিক্রিতে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।

এর জন্য জেলাকে মদ বিক্রির টার্গেট দিয়েছিল রাজ্য। তার জন্য আবগারি দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত দোকানে মাসিক কোটা বেঁধে দেওয়া হয়। বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধেও ধরপাকড় শুরু হয়।

এইসব পদক্ষেপের পরই পূর্ব মেদিনীপুর ফের একবার মদ বিক্রিতে রাজ্যে শীর্ষে এসেছে। 


```